মঙ্গলবার , ২০ আগস্ট ২০২৪ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

ড. ইউনূসকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি

প্রতিবেদক
Alltime BD News24 .com
আগস্ট ২০, ২০২৪ ৩:২৮ পূর্বাহ্ণ

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক উভয় ক্ষেত্রে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন।

ইউনূসকে লেখা চিঠিতে তিনি বলেন, “আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির উপায় আমাদের সক্রিয়ভাবে খুঁজে বের করা দরকার বলে আমি বিশ্বাস করি। এটি দক্ষিণ এশিয়ার জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ।”

সোমবার (১৯ আগস্ট) প্রধান উপদেষ্টার দপ্তর থেকে চিঠির তথ্য জানানো হয়েছে।

চিঠিতে শাহবাজ শরীফ জানান, পাকিস্তান বাংলাদেশের সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে চায়; যা দুই দেশের জনগণের স্বার্থ রক্ষা করতে পারে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, “আমরা আন্তরিকভাবে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় গভীর সম্পর্ক গড়ে তুলতে চাই; যা আমাদের দুই দেশের জনগণের স্বার্থ রক্ষা করবে এবং তাদের জীবনে অর্থবহ পরিবর্তন আনতে পারবে।”

শাহবাজ শরিফ বলেন, “ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশ এবং দক্ষিণ এশিয়ায় অংশীদার হিসেবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে পাকিস্তান অত্যন্ত মূল্য দেয়।”

(Visited ৪২ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বরিশাল বিভাগে আক্রান্তের ২৬.৮২ ভাগ সুস্থ, মৃত্যু ২.১১ শতাংশ

অনলাইন সম্প্রচার তদারকিতে হচ্ছে উইং : তথ্যমন্ত্রী

পিরোজপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে স্বামী-স্ত্রী দগ্ধ

‘পাঁচ’ নয়, বাংলাদেশ কোচ দেখছেন ‘ওরা ১১ জন’

ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

অবমুক্ত হচ্ছে জোয়ার সাহারা-বাড্ডার ১৩৮৫ একর জমি

এলপিজি গ্যাস সিলিন্ডারে অটোরিকশা চালানো এবং অবৈধ ভাবে মজুদ করার অপরাধে একলাখ ১৮ হাজার টাকা জরিমানা

বিচার বিভাগ, আইন বিভাগ সহ নির্বাহী বিভাগ সরকারের কাছে নিরাপত্তাহীনতা হয়ে পড়েছে, মজিবর রহমান সরোয়ার

বরিশালে মুজিব বর্ষ উপলক্ষে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মাছের পোনা অবমুক্ত

বরিশালে সরকারি শিশু পরিবারের শিশুদের সাথে জেলা প্রশাসকের ইফতার, শিশুদের নতুন পোশাক বিতরণ