রবিবার , ২৫ আগস্ট ২০২৪ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

কালো টাকা জেনারেট করতে দেওয়া যাবে না : অর্থ উপদেষ্টা

প্রতিবেদক
Alltime BD News24 .com
আগস্ট ২৫, ২০২৪ ১০:৫১ অপরাহ্ণ

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, কালো টাকা আর জেনারেট করতে দেওয়া হবে না। পাচার করা টাকা ফেরত আনারও ব্যবস্থা করা হবে।

রোববার (২৫ আগস্ট) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা হবে। এই বিষয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করছে।

তিনি জানান, উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বেছে বেছে ঋণ নেওয়া হবে। দিন দিন তো ঋণের বোঝা বাড়ছে। অর্থ চাওয়ার মানে এই নয় যে আমরা অপচয় করার জন্য চেয়েছি। সব সাধারণ মানুষের টেকসই উন্নয়নে কাজে লাগানো হবে।

বৈদেশিক ঋণ প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ আমাদের অনুদান দেবে, এগুলো নেওয়া হবে। এক বছর থেকে পাঁচ বছর, এসব প্রকল্পে বৈদেশিক ঋণ নেওয়া হবে না।

ঢাকা শহরে আন্দোলন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, যারা আন্দোলন করছে তাদের ইগনোর করতে পারি না। যারা মাঠে আন্দোলন করছে তাদের বেদনা আছে। এতোদিন কেউ বলতে সাহস করেনি। আমাদের সরকারের বয়স বেশি না, এটা সমাধানের চেষ্টা করছি। যারা বৈষম্যের শিকার হচ্ছে তাদের বিষয়টা আমাদের বিবেচনায় আছে।

জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, জাতিসংঘের সহযোগী ৪১টি সংস্থা দেখা করেছে। আমাদের অর্থনৈতিক, সমতাভিত্তিক উন্নয়নে তারা পাশে থাকবে। তাদের সাজেশন শুনলাম। সমতা বৃদ্ধি ও টেকসই উন্নয়ন করব। রোহিঙ্গাদের নিজ ভূমিতে সেটেল করার জন্য দৃষ্টি দিতে হবে।

তিনি আরও বলেন, আমন কীভাবে সংগ্রহ করা যায়, এটা নিয়ে কাজ করছি। নারী হেলথ ও পুষ্টি নিয়ে কাজ করছি। ফ্লাড ড্যামেজ নিয়ে কাজ করবে।

(Visited ৩২ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া পশুবাহী গাড়ি না থামানোর নির্দেশ

জনগণ উপযুক্ত জবাব দিয়েছে : প্রধানমন্ত্রী।।

কিলোমিটারে রূপ নিচ্ছে পদ্মা সেতু

বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ২০১৯ অনুষ্ঠিত

জনস্রোতে আটকে গেল সানি লিওনের গাড়ি, অতঃপর…

বরিশালে এসএনডিসি বাংলাদেশের আয়োজনে ১০০ জন সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে নতুন পোশাক ও ইফতার বিতরণ করলেন জেলা প্রশাসক

ঈদের দিন যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে

বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়শিপে যাচ্ছেন দ্রুততম মানব মেজবাহ

ফেসবুকে ‘নিষিদ্ধ’ নেতানিয়াহুর ছেলে

বরিশালে একুশে পদকপ্রাপ্ত নিখিল সেন এর মহাপ্রয়াণ উপলক্ষে স্মরণাঞ্জলি অনুষ্ঠিত