শুক্রবার , ১৯ ডিসেম্বর ২০২৫ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

সন্ধ্যায় দেশে পৌঁছাবে শহীদ ওসমান হাদির মরদেহ, শনিবার জানাজা

প্রতিবেদক
Alltime BD News24 .com
ডিসেম্বর ১৯, ২০২৫ ৫:১১ পূর্বাহ্ণ

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে এসে পৌঁছাবে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

রাত দেড়টার দিকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে শুক্রবার সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে শহিদ ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করা হবে। ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

এর আগে সকাল ১০টায় সিঙ্গাপুরের ঐতিহাসিক দ্য আঙ্গুলিয়া মসজিদে শহীদ ওসমান হাদির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বাংলাদেশে তার দ্বিতীয় জানাজা আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দেশবাসীকে এই জানাজায় শরিক হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

 

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান ওসমান হাদি। ঢাকা মেডিকেল ও এভারকেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য গত সোমবার (১৫ ডিসেম্বর) তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) সারাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

(Visited ৪ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সাথে পানিসম্পদ প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

টানা পঞ্চম সেঞ্চুরি করলেন সাঙ্গাকারা

বরিশালে কোস্টগার্ডের অভিযানে অবৈধ কারেন্ট জাল জব্দ

চেয়ার ও ফ্যান চুরির মামলায় ডা. জাফরুল্লাহকে অব্যাহতি

বরিশালে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা, ৫ নম্বর স্বামীর মামলায় গ্রেপ্তার

দেখে নিন বাংলাদেশ,,নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড এর ত্রিদেশীয় সিরিজের সময়সূচী।।

খুব শিগগিরই পোশাক খাতকে ছাড়িয়ে যাবে আইটির আয় : জয়

বরিশালে টিটিসির আয়োজনে রেফ্রিজারেটর এন্ড এয়ারকন্ডিশনিং এবং ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়াকর্স কোর্সের উদ্বোধন

পানিসম্পদ প্রতিমন্ত্রীর পক্ষে ২৭০টি পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

মসজিদের বিস্ফোরণ: ৭ বছরের শিশুর মৃত্যু