মঙ্গলবার , ৩০ ডিসেম্বর ২০২৫ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর

প্রতিবেদক
Alltime BD News24 .com
ডিসেম্বর ৩০, ২০২৫ ২:০৯ অপরাহ্ণ

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ মিটিং শেষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি বলেন, জানাজার পর তাকে (বেগম খালেদা জিয়া) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

আসিফ নজরুল জানান, তাকে দাফন করা হবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই। মন্ত্রিপরিষদ সভায় প্রধান উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানাজার বিষয়ে সব ধরনের সহায়তা করা হবে। সভায় উপদেষ্টা বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন। সর্বশেষ সশস্ত্র বাহিনী দিবসে প্রধান উপদেষ্টার সঙ্গে তার দীর্ঘক্ষণ কথা হয়েছিল।

তিনি বলেন, জাতির এই বিশেষ মুহূর্তে খালেদা জিয়ার খুব প্রয়োজন ছিল। বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে তার অবস্থান অক্ষয় অবিনশ্বর হয়ে থাকবে। ওনার জানাজার নামাজে সেটা শৃঙ্খলার সঙ্গে ভাবগম্ভীর পরিবেশে পালন করার অনুরোধ করছি।

সভায় খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি থাকবে।

মঙ্গলবার সকাল ৬টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

(Visited ৪ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের মাঝে সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে চেক বিতরণ।।

শনিবার পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন ইমরান খান।

ঘূর্ণিঝড় ‘গুলাবে’ পরিণত নিম্নচাপ, বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

বিপিএল এর ম্যাচের সময় পরিবর্তন!!

বরিশালের উজিরপুরে এক পরিবারের ইসলাম ধর্ম গ্রহণ

দশ টাকার টিকিট কেটে চোখ দেখালেন প্রধানমন্ত্রী

বরফের তীর ছুড়ছে যেন! জাড়ে জরজর জনজীবন

বাংলাদেশ-ভারতের কৃষিক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার সমঝোতা স্মারক নবায়ন

বরিশালে মুজিব শতবর্ষ উপলক্ষে মেম্বার কাপ সর্ট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

পুলিশ সদস্য জসিম উদ্দিনের অকাল মৃত্যুতে শোকাহত বিএমপি পরিবার