মঙ্গলবার , ১১ এপ্রিল ২০১৭ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

প্রাণভিক্ষার আবেদন নাকচের কপি কারাগারে হান্নানের ফাঁসি কার্যকরে প্রস্তুত কাশিমপুর কারাগার।।

প্রতিবেদক
alltimeBDnews24
এপ্রিল ১১, ২০১৭ ২:২৮ পূর্বাহ্ণ

গাজীপুর প্রতিনিধি : জঙ্গিনেতা মুফতি আব্দুল হান্নান ও তার সহযোগীর প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতি কর্তৃক নাকচের কপি পৌঁছেছে কাশিমপুর কারাগারে। সোমবার (১০ এপ্রিল) দুপুরে ওই নথি কাশিমপুরের হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছেছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

কারা কর্তৃপক্ষ জানায়, সরকারের নির্দেশনা পেলে ফাঁসি কার্যকরে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে কারা প্রশাসন। দ্রুত ফাঁসি কার্যকরের জন্য এরইমধ্যে মহড়া অনুষ্ঠিত হয়েছে। আর শীর্ষ জঙ্গি নেতা হান্নানকে রাখা হয়েছে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের হিমেল নামের কনডেম সেলে।

গাজীপুরের পুলিশ সুপার মো. হারুন অর রশীদ জানান, দুই জঙ্গির ফাঁসি কার্যকরকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া কারাগারে ও আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ফাঁসির দণ্ড পাওয়া হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি হান্নান ও তার সহযোগী শরীফ শাহেদুল বিপুলকে রাখা হয়েছে গাজীপুরের কাশিমপুর কারাগারের হাইসিকিউরিটি কারাগারে। আর দেলোয়ার হোসেন ওরফে রিপন আছেন সিলেট কেন্দ্রীয় কারাগারে।

ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা চালিয়ে তিনজনকে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার আবেদন নাকচ হয়ে যাওয়ায় অপরাধ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনাই ছিল এই তিন জঙ্গির আইন অনুযায়ী বাঁচার শেষ সুযোগ। গত ২৭ মার্চ কারা কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছিলেন তারা। এরইমধ্যে ওই আবেদন নাকচ করেছেন রাষ্ট্রপতি।

(Visited ৭ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সমালোচনাকারীদের আগে ভ্যাকসিন দেব: স্বাস্থ্যমন্ত্রী

কথা রাখলেন অনন্ত জলিল

ঈদে থাকছে না ঢাকা-বরিশাল নৌ রুটের বিশেষ সার্ভিস

গ্রামীণফোনের সিএফও হলেন কার্ল এরিক ব্রোতেন

বরিশালে করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় মোবাইল কোর্ট অভিযানে ৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিল ও অনলাইন প্রেসক্লাবের যৌথ সভা অনুষ্ঠিত

সাবেক নাম্বার ওয়ান ব্যাডমিন্টন তারকা চ্যান চং মিং -এর কাছ থেকে শেখার সুযোগ

বরিশালে পুলিশ লাইন্স রোডে ইউরো কিচেনের যাত্রা শুরু

বরিশাল নগরীর চৌমাথা এলাকার ফয়সাল ওরফে কদমের খুটির জোর কোথায়?

ঝালকাঠির রাজাপুরে ৬ষ্ঠ শ্রেনির শিক্ষার্থীকে গণধর্ষন : আটক-২