মঙ্গলবার , ১১ এপ্রিল ২০১৭ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

শিক্ষার্থীদের বন্ধু তিন পায়ের বিড়াল

প্রতিবেদক
alltimeBDnews24
এপ্রিল ১১, ২০১৭ ৩:২১ পূর্বাহ্ণ

বিড়াল হলেও সে-ই এখন আলোচিত চরিত্র একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে। ব্রিটেনের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে তিন পাবিশিষ্ট একটি বিড়ালকেই ব্যবহার করা হচ্ছে পরীক্ষার সেশন চলার সময় শিক্ষার্থীদের মানসিক চাপ দূর করার কাজে।

পাঁচ বছর বয়সী জ্যাসপার মার্শাল লাইব্রেরি অব ইকনোমিক্স এর সহকারী লাইব্রেরিয়ানের তত্ত্বাবধানে রয়েছে। তার মালিক একদিন তাকে কর্মক্ষেত্রে নিয়ে আসার পর ছাত্র-ছাত্রীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে সে। সম্প্রতি তাকে ঘিরে হয় বিশেষ আয়োজন যার নাম দেয়া হয় ‘জ্যাসপারের সাথে চায়ের আড্ডা”।

এখন সে ওই গ্রন্থাগারের “দাফতরিক মাসকট” হওয়ার পর এ ধরনের আরও আয়োজনের চিন্তাভাবনা করা হচ্ছে। একটি গাড়ি দুর্ঘটনায় সে তার পেছনের দিকের একটি পা হারায় এবং তখন তার মালিক তাকে ত্যাগ করে।

এরপর পশু-প্রাণীর একটি আশ্রয়কেন্দ্র থেকে তাকে গ্রহণ করেন এখানকার সহকারী লাইব্রেরিয়ান সিমন ফ্রস্ট।

তিনি জানান, জ্যাসপার তার তিন পা নিয়েই সব জায়গায় দ্রুতগতিতে চলে যায়।

বিশ্ববিদ্যালয় চত্বরে ঘোরাফেরা করে আর পত্রিকার ওপর ঘুমিয়ে তার সময় কেটে যায়।

“তার একটি পা না থাকায় সে বাঘের মত লাফিয়ে চলে। তবে ধীরে চলার সময় সে কিছুটা ভারসাম্যহীন হয়ে পড়ে। তা সে দ্রুতবেগে চলাফেরা করে” বলছিলেন ফ্রস্ট। সে গাছেও উঠতে পছন্দ করে কিন্তু নামতে পারে না।

শিগগিরই “জ্যাসপারের সাথে সাক্ষাত” শিরোনামে আরেকটি সেশন আয়োজন করা হবে শিক্ষার্থীদের জন্য।

লাইব্রেরিয়ান ক্লেয়ার ট্রওয়েল জানান, শিক্ষার্থীরা তার কাছে এসে এবং তাকে আদর করে নিজেরা পরীক্ষা সংক্রান্ত চাপমুক্ত হচ্ছেন বলে জানাচ্ছে। তাদের অনেকেই নিজেদের পোষা বিড়াল বা অন্য প্রাণীকে হারিয়েছেন। জ্যাসপারের নামে হ্যাশট্যাগ পোস্ট দেয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

(Visited ২০ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত
সোশ্যাল মিডিয়ায় অভিযোগ : বরিশালে মিষ্টান্ন ভান্ডারকে জরিমানা করল জাতীয় ভোক্তা অধিকার।।

সোশ্যাল মিডিয়ায় অভিযোগ : বরিশালে মিষ্টান্ন ভান্ডারকে জরিমানা করল জাতীয় ভোক্তা অধিকার।।

অস্তিত্ব সংকটে পড়তে যাচ্ছে খ্রিষ্টধর্ম!

বরিশালে শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে তরুন ও রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতিশ্রুতি

মন্ত্রীসভায় নেই আমির হোসেন আমু, হতাশ দক্ষিনাঞ্চলবাসী

হার দিয়ে শুরু বাংলাদেশের নিউজিল্যান্ড সিরিজ।।

পাকিস্তানের গুলিতে ভারতীয় সেনা নিহত।।

এখনই অবসর নিয়ে ভাবছেন না – মাশরাফি

বরিশালে কালবৈশাখী ঝড়ে ঘর ভেঙে শ্বশুর-পুত্রবধূর মৃত্যু

বরিশালে বিআরটিসি বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

থানা যেন ভুক্তভোগীর আস্থা আর স্বস্তির কারণ হয়-উপপুলিশ কমিশনার খাইরুল আলম