বুধবার , ১২ এপ্রিল ২০১৭ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

এবার ‘রংবাজ’ পরিচালকের বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

প্রতিবেদক
alltimeBDnews24
এপ্রিল ১২, ২০১৭ ১১:০৫ অপরাহ্ণ

শাকিব-অপুর দ্বন্দ্বের মাঝে এবার আরেক নতুন দ্বন্দ্বের খবর। শাকিবের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত নির্মাতা শামীম আহমেদ রনি ও তার স্ত্রী তমা খানের দাম্পত্য জীবনেও চলছে গৃহদাহ। রনির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন তমা খান।

শামীম আহমেদ রনি হচ্ছেন সেই তিনি, যিনি ‘বসগিরি’ নামের ব্যবসা সফল ছবিপি পরিচালনা করেছেন। হাতে রয়েছে ‘রংবাজ’ নামের আরেকটি আলোচিত ছবি নির্মাণের কাজ। এই ‘রংবাজ’ আবার সেই ছবি যেটি ঘিরেই চিত্রনায়ক শাকিব ও তার স্ত্রী জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের মধ্যে দ্বন্দ্ব চরমে উঠেছে সম্প্রতি। গত কয়েকদিনে এ নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছে। পাল্টাপাল্টি অভিযোগ একে অন্যকে ক্ষত-বিক্ষত করেছেন শাকিব-অপু। জানা গেছে, ছবিটিতে বুবলিকে নায়িকা হিসেবে নেওয়ার বিষয়টি এই দ্বন্দ্বের মূল কারণ। অবশ্য শাকিব-অপু লড়াইয়ে আপাতত শান্তির ‘সাদা পাতাকা’ উড়ছে। কিন্তু আগুন জ্বলছে নির্মাতা শামীম আহমেদ রনি ও তমা খানের ঘরে।

রনির বিরুদ্ধে অভিযোগ করতে গিয়ে ফেসবুক পাতায়তমা খানলিখেছেন,‘আমি প্রচণ্ড অসুস্থ। শুধু এইটুকু বলতে চাই, এই মুহূর্তে অপুদি (অপু বিশ্বাস) যে অবস্থানে আছেন আমিও ঠিক সেই অবস্থানেই আছি। আমরা নারীরা এদের ক্যারিয়ারের কথা ভেবে ছাড় দিতে দিতে মৃত্যু পর্যন্ত পৌঁছে যাই অথচ এরা দিব্যি তেমনি থাকে। দিনরাত প্রেমিকা প্রেমিকা বলে চিল্লাইতে থাকে। আর না, আর আমি তোকে ছাড় দিব না। শুধু একটু সুস্থ হইতে দে! তোকে আর তোর সুবর্ণকে (প্রেমিকাকে) আমি জেলের ভাত খাওয়ায় ছাড়ব, ইনশাল্লাহ।’


এই স্ট্যাটাসের পর আরেকটি স্ট্যাটাসে তমা লিখেছেন, “সিনেমার নাম ‘রংবাজ’ সব রংবাজেরা একসাথে। হাহাহাহা, নারী নির্যাতন যদি বাংলাদেশ সরকারের এতই গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে থাকে, তাহলে এই সমস্ত রংবাজেরা কেমনে পার পায়। ক্ষমতার কারণে? সম্ভবত। করুণা হয় অই সমস্ত পুরুষদের নারী চাকরদের কথা ভেবে। তোরা কেমনে পারিস? তোদের কি কোনোই আত্মসম্মানবোধ নেই? তোরা কি আদৌও মানুষ?”

সম্প্রতি শামীম আহমেদ রনির নতুন ছবি ‘রংবাজ’ এর নায়িকা হিসেবে শাকিব খানের বিপরীতে বুবলির নাম ঘোষণা করা হয়। এর আগে রনির ‘বসগিরি’ ছবির মাধ্যমে সিনেমায় আসেন বুবলি। এরই রেশ ধরে অপু বিশ্বাস মিডিয়ার সামনে শাকিবের সঙ্গে তার (অপুর) বিয়ে ও সন্তানের জন্মের খবর ফাঁস করে দিয়েছেন।

অপু-শাকিব-বুবলি নিয়ে মিডিয়া যখন সরগরম, তখন আলোচনায় ‘রংবাজ’ নির্মাতার বিরুদ্ধে অভিযোগ।

শামীম আহমেদ রনির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে তমা খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অসুস্থ বলে জানান।

এ বিষয়ে নির্মাতা শামীম আহমেদ রনির বলেছেন, ‘তমার সঙ্গে আমার বিচ্ছেদ হয়ে গেছে। আমরা অনেক দিন ধরেই আলাদা থাকছি। আনুষ্ঠানিকভাবে কিছুদিনের মধ্যে ডিভোর্স হয়ে যাবে।’

তিনি আরো বলেছেন, ‘এখন কেউ জল ঘোলা করার জন্য তমাকে দিয়ে এসব করাচ্ছে।’

(Visited ১১ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আজ জনপ্রিয় ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট মিলন মন্ডলের ৪০ তম জন্মদিন

বিসিসি নির্বাচন : জাপা মেয়র প্রার্থী ২৪ দফা ইশতেহার ঘোষণা

ব্যারিস্টার মইনুল হোসেন গ্রেপ্তার

বরগুনায় ১৪১ পিস ইয়াবাসহ যুবক আটক

ঝড়-জলোচ্ছ্বাসে আটকা ভোলার ১৭ হাজার বাসিন্দা!

ঝালকাঠিতে চুরি হওয়া স্বর্ণালংকার রাজধানীতে উদ্ধার, গ্রেপ্তার ২

ব্রাহ্মণবাড়িয়ায় ‘ঘরজামাই’ ডাকা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ২৫

বরিশালে শপিং মল গুলোতে অভিযান চালিয়ে ৪০,০০০/- হাজার টাকা জরিমানা

বরিশাল র‌্যাবের অভিযানে বিকাশ প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেফতার

কাউখালীতে দিন-রাত ২৪ঘন্টা জনসেবায় মটরসাইকেল ফ্রি সার্ভিস দিচ্ছেন মেম্বার রুবেল রিয়াজী