বুধবার , ১০ মে ২০১৭ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

মৃত স্ত্রীর সাথে ৬ রাত

প্রতিবেদক
alltimeBDnews24
মে ১০, ২০১৭ ২:৫৭ পূর্বাহ্ণ

ব্রিটেনের ডার্বিশায়ারের যে বাড়িতে, যে ঘরে তাদের কয়েক দশকের বিবাহিত জীবন কেটেছে, স্ত্রী ওয়েন্ডির মৃত্যুর পর রাসেল ডেভিসন মৃতদেহ সে ঘরেই ছয়দিন রেখে দেন। ছয় রাত সেই ঘরেই ঘুমিয়েছেন তিনি।

দশ বছর ক্যান্সারে ভুগে ৫০ বছর বয়সে গতমাসে মারা যান ওয়েন্ডি ডেভিসন।

নিজেদের শোয়ার ঘরের খাটে স্বামী রাসেল ডেভিসনের বাহুতে মাথা রেখে তিনি শেষ নিঃশ্বাস ফেলেন।

ব্রিটেনের বর্তমান প্রথা অনুযায়ী শেষকৃত্যের আগে মৃতদেহ এলাকার সুনির্দিষ্ট হিমঘরে রাখতে হয়। কবর দেওয়া বা দাহ করার আগে একজন নার্স মৃত ব্যক্তিকে গোসল করান।

কিন্তু স্ত্রীকে এতটাই ভালবাসতেন ডেভিসন যে তিনি সেই প্রথা ভাঙ্গার সিদ্ধান্ত নেন। নিজ হাতে স্ত্রীকে গোসল করিয়ে, পোশাক পরিয়ে নিজেদের বেডরুমেই ছয়দিন ধরে রেখে দেন। মৃত স্ত্রীর সাথে একই ঘরে ঘুমিয়েছেন ঐ ছয় রাত।

ডেভিসন বলেন, “শেষকৃত্যের আগে আমি তাকে বাড়ির বাইরে বের করে কোনো হিমঘরে রাখতে চাইনি। আমিই তাকে দেখে রাখতে চেয়েছিলাম। বেডরুমে রেখেছিলাম যাতে আামি তার সাথে ঘুমোতে পারি।”

ব্রিটেনের ডার্বিশায়ার কাউন্টি কোর্ট নিশ্চিত করেছে এতদিন মৃতদেহ ঘরে রেখে প্রথা ভঙ্গ হলেও আইন ভঙ্গ হয়নি। চিকিৎসককে জানিয়ে শেষকৃত্যের আগ পর্যন্ত ঘরে রাখলে আইন ভঙ্গ হয় না।

২০০৬ সালে ওয়েন্ডি ডেভিসনের জরায়ুর ক্যান্সার ধরা পড়ে। ২০১৪ সালে চিকিৎসকরা জানিয়ে দেন তিনি আর মাস ছয়েক হয়তো বাঁচবেন।

জীবনের শেষ দিনগুলো উপভোগ করার জন্য স্বামী-স্ত্রী পুরো ইউরোপ ঘোরার জন্য বেরিয়ে পড়েন। কিন্তু গত বছর সেপ্টেম্বর মাসে মিসেস ডেভিসনের শরীরের অবস্থা গুরুতর হয়ে পড়লে তারা তাদের ডার্বিশায়ারের বাড়িতে ফিরে আসেন। সেখানেই ২১ এপ্রিল ওয়েন্ডি ডেভিসন মারা যান।

“ওয়েন্ডি শান্তিতে মারা গেছে। মৃত্যুর সময় পুরোপুরি অচেতন ছিলো। আমি এবং আমার ছেলে ডিলানের বাহুতে মাথা রেখে সে চলে যায়।”

সূত্র : বিবিসি।

 

(Visited ১৩ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

কল্যাণ তহবিলে ১০ লাখ টাকা দিল ২৪তম বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশন

মাদকের বিষবৃক্ষ থাকবে নাঃ উপ-পুলিশ কমিশনার উত্তর মোকতার হোসেন

ফরিদপুরকে শিগগিরই বিভাগ ঘোষণা করা হবে

মেয়র সাদিকের আশ্বা‌সে শিক্ষার্থী‌দের কর্মসূচি প্রত্যাহার, বাস চলাচল শুরু

আলতাফ হোসেন চৌধুরী বাসভবনে ছাত্রলীগের হামলা-ভাঙচুর

বরিশালে ৪৯ বছরেও ক্যান্সার আক্রান্ত জব্বার খানের মুক্তিযুদ্ধের স্বীকৃতি মেলেনি

মেয়েদের দখলে পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের রাতের রাজপথ

আত্মহত্যার প্রবণতা বাড়ায় ‘এনপিএস’

বাংলাদেশি কোরআন হাফেজ তারিকুলের বিশ্বজয়।।

বরিশালে বুধবার জাতীয় ক্রিয়া প্রতিযোগিতার উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী