রবিবার , ১৪ মে ২০১৭ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

পুকুরে বিদ্যুতের তার ছিঁড়ে মা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

প্রতিবেদক
alltimeBDnews24
মে ১৪, ২০১৭ ১০:৩৮ অপরাহ্ণ

ভোলা প্রতিনিধি : ভোলার দৌলতখানে বিদ্যুতের তার ছিড়ে পুকুরে পড়ে মা-ছেলেসহ মারা গেছে একই পরিবারের ৪ জন। রবিবার (১৪ মে) বিকেলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মুন্সী বেপারী বাড়ীর পুকুরে দিনের কোন এক সময় ছিড়ে পড়ে পল্লী বিদ্যুতের তার। বিকালে ঐ বাড়ীর ১৩ বছরের কিশোরী সুইটি পুকুরে হাত মুখ ধুতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে পড়ে। এসময় সুইটির চাচাতো ভাই ফয়েজ তাকে উদ্ধার করতে গেলে সেও বিদ্যুৎ স্পৃষ্ট হয়।

পরবর্তীতে ঐ বাড়ীর গৃহবধু সুফিয়া বেগম তাদের বাঁচাতে পানিতে নেমে বিদ্যুতে জড়িয়ে পড়েন। খবর পেয়ে সুফিয়ার ছেলে পঞ্চম শ্রেণীর ছাত্র রহমত উল্ল্যাহ মাকে উদ্ধার করতে যেয়ে সেও বিদ্যুৎ স্পৃষ্ট হয়।

পরে তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাদেরকে পুকুর থেকে উদ্ধার করে।

এসময় ঘটনাস্থলেই নিহত হয় সুইটি। বাকিদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষনা করেন।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

(Visited ১৫ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বরিশালের গৌরনদীতে পিঠা উৎসবের উদ্বোধন

বরিশালে শিলা বৃষ্টি ও ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ॥ হিরো হোন্ডার কনসার্ট পন্ড

এইচএসসিতে প্রশ্ন ফাঁস হলে বোর্ড ঘেরাও’

বরিশালে মরহুম সাহান আরা বেগমের কবরে শ্রদ্ধা জ্ঞাপন, কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করেন এমরান চৌধুরী জামাল

২৫ কোটি টাকার বাড়ির মালিক ভ্যানচালক

করোনায় আক্রান্ত হলেন নেছারাবাদের ইউএনও মোশারফ

বরিশাল জেলা প্রশাসক

বরিশাল সার্কিট হাউজ প্রাঙ্গণ পরিচ্ছন্নকরণ করলেন জেলা প্রশাসক।।

অভিনেতা ফারুক আহমেদ।

২৫ মার্চ জন্মদিন পালন করেননি অভিনেতা ফারুক আহমেদ।।

বিসিসি নির্বাচনঃ সুষ্ঠু নির্বাচন নিয়ে শংকার কোন কারণ নেই -সাদিক আবদুল্লাহ

ভারতে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে নিহত ৪৫ জন ।।