সোমবার , ১৫ মে ২০১৭ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

পাওনা পরিশোধে ইনকিলাবকে দু’দিনের আল্টিমেটাম

প্রতিবেদক
alltimeBDnews24
মে ১৫, ২০১৭ ২:০২ পূর্বাহ্ণ

চাকুরিচ্যুত একশ’ জন সাংবাদিক-কর্মচারীকে ২৬ মাসের বকেয়া বেতনসহ যাবতীয় পাওনা পরিশোধের জন্য দৈনিক ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দীনকে দুই দিনের আল্টিমেটাম দিয়েছেন চাকরিচ্যুত সাংবাদিক-কর্মচারীরা। এই সময়ের মধ্যে বকেয়া বেতনসহ সমুদয় পাওনাদি পরিশোধ করা না হলে আগামী বুধবার (২৭ মে) বিকেল ৩টা থেকে সন্ধা ৭টা পর্যন্ত প্রতিদিন রাজধানীর মতিঝিলস্থ (ইত্তেফাক মোড়) ইনকিলাবের গেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা।

রবিবার বিকেলে চাকুরিচ্যুত ইনকিলাব সাংবাদিক-কর্মচারি ঐক্য পরিষদের এক জরুরি সভায় পত্রিকাটির সম্পাদককে সমুদয় পাওনাদি পরিশোধের জন্য সোমবার ও মঙ্গলবার (১৫ ও ১৬ মে) দুদিনের আলটিমেটাম দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। রবিবার রাতে চাকরিচ্যুত ইনকিলাব সাংবাদিক-কর্মচারি ঐক্য পরিষদের আহ্বায়ক শামীম চৌধুরী ও সদস্য সচিব হাসান-উচ জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘চাকরিচ্যুত ১০০ জন সাংবাদিক-কর্মচারির ২৬ মাসের বকেয়া বেতন-ভাতাসহ যাবতীয় পাওনাদি পরিশোধ করা নিয়ে গত ১২ দিন ধরে টালবাহানা করছে। চাকরিচ্যুত সাংবাদিক-কর্মচারিরা পাওনা চাইতে গেলে তাদেরকে ইনকিলাব অফিসে ঢুকতে পর্যন্ত বাঁধা দেওয়া হচ্ছে। যা একেবারেই অমানবিক, মানবাধিকার পরিপন্থী ও প্রাপ্য নায্য পাওনা থেকে বঞ্চিত করার পাঁয়তারা। এহেন পরিস্থিতিতে চাকরিচ্যুত সাংবাদিক-কর্মচারিরা তাদের পাওনাদি নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এই পাওনা আদায়ে চাকরিচ্যুত সাংবাদিক-কর্মচারিদের সামনে কঠোর আন্দোলনে নামা ছাড়া অন্য কোন পথ খোলা নেই।’

ইনকিলাব সম্পাদককে সমুদয় পাওনাদি পরিশোধের জন্য সোমবার ও মঙ্গলবার দু’দিনের আলটিমেটাম দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এইসময়ের মধ্যে বকেয়া বেতনসহ সমুদয় পাওনাদি পরিশোধ করা না হলে আগামী বুধবার ১৭ মে বিকেল ৩টা থেকে সন্ধা ৭টা পর্যন্ত প্রতিদিন ইনকিলাবের গেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করার সিদ্ধান্ত হয়। এই কর্মসূচি পালনে ইনকিলাব সাংবাদিক-কর্মচারি ঐক্য পরিষদ সাংবাদিক সমাজের সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছে।’

উল্লেখ্য, বকেয়ার মাত্র ৩০ শতাংশ অর্থ বুঝিয়ে দিয়ে সমুদয় পাওনা বুঝিয়া পাইলাম এই মর্মে ৩০০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর ও টিপ সই দিতে বাধ্য করার অনৈতিক প্রস্তাব মেনে না নেয়ায় ইনকিলাব থেকে ১০০ জন সাংবাদিক-কর্মচারিকে চাকরিচ্যুত করা হয়।

 

(Visited ১০ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

“লৌহজং নদী পরিদর্শন করলেন এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন”

কক্সবাজারে শক্তিশালী বোমাসহ মিয়ানমারের নাগরিক আটক

বন্যায় ক্ষতিগ্রস্তের পাশে দাঁড়াতে বিত্তবানদের আহ্বান প্রধানমন্ত্রীর

ডিআইজি শেখ মুহাম্মদ মারুফ হাসান

বরিশালে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া লঞ্চটি পরিদর্শন করলেন ডিআইজি।।

মির্জাগঞ্জে নিজঘর থেকে ভিক্ষুক নারীর লাশ উদ্ধার

রাজাপুরে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

কেমন হবে আজকের বাংলাদেশ একাদশ???

করোনার দ্বিতীয় ঢেউ : ইংল্যান্ডে কঠোর বিধিনিষেধ আরোপ

বরিশালে অতিরিক্ত মূল্যে আলু বিক্রিঃ ০৪ ব্যবসায়ীকে জরিমানা

বিসিসি মেয়র সাদিকের সাথে চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো’র সৌজন্য সাক্ষাৎ