সোমবার , ১৫ মে ২০১৭ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বাগেরহাটে হরিণের চারটি মাথাসহ ৮৫ কেজি মাংস উদ্ধার

প্রতিবেদক
alltimeBDnews24
মে ১৫, ২০১৭ ২:০৫ পূর্বাহ্ণ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলার রামপাল উপজেলার একটি বাগান থেকে ৪টি চিত্রল হরিণের মাথাসহ ৮৫ কেজি মাংস উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৪ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাইনতলা ইউনিয়নের বারুইপাড়া গ্রামের জনৈক মহব্বত আলী শেখের বাগানে যৌথ অভিযান চালানো হয়। এ সময়ে বাগান থেকে পলিথিন ব্যাগে বরফ দেওয়া অবস্থায় হরিণের মাথা ও মাংস উদ্ধার করা হয়।

পূর্ব বন বিভাগের বাগেরহাট সদর রেঞ্জ কর্মকর্তা মো. শমসের আলী দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, একই সময়ে পাশের একটি খাল থেকে চোরা শিকারীদের ব্যবহৃত ২টি নৌকা জব্দ করা হয়। তবে অভিযানকালে হরিণ শিকারি বা পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

তিনি আরো জানিয়েছেন, উদ্ধারকৃত হরিণের মাথা ও মাংস বিকেলে বাগেরহাটের বিচারিক আদালতের হাকিম সিরাজুল ইসলাম গাজির নির্দেশে ধ্বংস করা হয়েছে।

সদর রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মেহেদী জামানের কাছে অভিযানের বিষয়ে জানতে চাইলে তিনি তেলে বেগুণে জলে উঠে বলেন, আপনি কি আমাকে সন্দেহ করছেন? উদ্ধার হওয়া হরিণের মাংস ও মামলার বিষয়ে করা প্রশ্ন তিনি এড়িয়ে যান।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম দ্য রিপোর্টকে জানিয়েছেন, জব্দকৃত নৌকা থেকে বন বিভাগের দেওয়া ২টি পাশ (অনুমতিপত্র) পাওয়া গেছে। পাশ দুটি বারুইপাড়া গ্রামের মৃত শেখ আ. গনির ছেলে শেখ নজরুল ইসলাম এবং পিরোজপুরের পারেরহাটের টগরা গ্রামের ইয়াকুব হাওলাদারের ছেলে মহারাজ হাওলাদার। ওই দু’জনসহ মোট তিন জনের নামে বন আদালতে মামলা দায়ের করা হচ্ছে।

(Visited ৯ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ: খোকন

সুনীল অর্থনীতির সবচেয়ে বড় সম্ভার সমুদ্র-প্রাণিসম্পদমন্ত্রী

ভাঙা থেকে বরিশাল হয়ে পায়রা সমুদ্র বন্দর পর্যন্ত যাবে রেল

ঢাকাই চলচ্চিত্রে আবারও আসছেন মিঠুন চক্রবর্তী

বরিশালে ঐতিহাসিক ৭ ই মার্চ বঙ্গবন্ধুর ভাষন ও জন্মশত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি

ঐক্যফ্রন্টকে জামায়াত–তারেকের সমর্থন হিসেবে দেখার সুযোগ নেই- ড. কামাল

ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার

বাংলাদেশের তিন জয়েই ম্যাচ সেরা সাকিব

করের আওতায় আসছে ফেসবুক-ইউটিউব-গুগল

বরিশালে কলেজ ছাত্র নাদিম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন