শুক্রবার , ১৯ মে ২০১৭ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

সুন্দরবনের অজগর লোকালয়ে

প্রতিবেদক
alltimeBDnews24
মে ১৯, ২০১৭ ১১:১১ অপরাহ্ণ

বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসা একটি অজগর উদ্ধার করেছে বন বিভাগ।

শুক্রবার (১৯ মে) সকালে সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের শরণখোলা উপজেলার খুড়িয়াখালি গ্রামের ফুলমিয়া হাওলাদার নামে এক ব্যক্তির বাড়ির গোয়ালঘর (গরুর রাখার ঘর) থেকে বন বিভাগের একটি দল অজগরটিকে উদ্ধার করে।

দুপুরে বন বিভাগ অজগরটিকে সুন্দরবনের ধানসাগর স্টেশনের ধাবড়ি এলাকায় অবমুক্ত করে।

ফুলমিয়া হাওলাদার বলেন, শুক্রবার ভোরে গোয়াল ঘর থেকে গরু বের করতে গিয়ে দেখি বিশাল আকৃতির একটা অজগর শুয়ে আছে। বিষয়টি আমি আমার প্রতিবেশীদের জানাই। পরে বন বিভাগের কার্যালয়ে গিয়ে অজগরটির কথা জানালে তারা অজগরটিকে উদ্ধার করে নিয়ে যায়।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম বলেন, যে এলাকা দিয়ে অজগরটিকে ধরা হয়েছে তা একেবারেই সুন্দরবনের কাছে। শুক্রবার রাতের কোন এক সময়ে সুন্দরবন থেকে অজগরটি নদী সাঁতরে লোকালয়ে চলে আসে। বাড়ির মালিক বন বিভাগকে জানালে আমাদের একটি বিশেষজ্ঞ দল সেখানে পৌঁছে অজগরটিকে ধরে বস্তা বন্দি করে বনের গহীনে অবমুক্ত করে। অজগরটি লম্বায় প্রায় ১৪ ফুট। এটির ওজন ২০ কেজি।

(Visited ১৭ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

করোনায় বরিশালের একজনসহ ৪৫ জনের মৃত্যু, শনাক্তে নতুন রেকর্ড

সিটি মেয়র সাদিক আবদুল্লাহর তাৎক্ষনিক প্রচেষ্টায়, ভয়াবহ বৈদ্যুতিক অগ্নিকান্ড হতে রক্ষা পেলো নগরবাসী

বাহুবলী এখন পাকিস্তানও মাতাচ্ছে

একাদশ শ্রেণীর ভর্তিযুদ্ধ যশোরে সরকারি কলেজে আসন প্রতি আবেদন ১১ টি

সাইবার সহিংসতার বিরুদ্ধে ক্যাম্পেইন

গুগলে বাংলায় ভয়েস সার্চের সুবিধা

মোহাম্মদ আলি জিন্নাহ প্রধানমন্ত্রী হলে ভারত ভাঙত না – দালাই লামা

সংলাপের পালে হাওয়া, আশাবাদী জাতি

রাস্তায় নামলে গুম, ঘরে থাকলে খুন নিরাপত্তা কোথায়: চরমোনাই পীর

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারীদেরও মুখোশ উন্মোচন প্রয়োজন: তথ্যমন্ত্রী