বুধবার , ২৪ মে ২০১৭ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

কুড়িয়ে পাওয়া নবজাতকের দায়িত্ব নিলেন ওসি

প্রতিবেদক
alltimeBDnews24
মে ২৪, ২০১৭ ১০:০০ অপরাহ্ণ

মৌলভীবাজার : মৌলভীবাজারের সদরে একটি বাড়ির সীমানা প্রাচীরের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় কুড়িয়ে পাওয়া এক নবজাতকের দায়িত্ব নিলেন মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহাম্মদ।

বুধবার (২৪ মে) সকালেসদর উপজেলার হিলালপুর এলাকায়ওই সদ্য নবজাতক ছেলে শিশুটিকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরিচয় না পেয়ে নবজাতকটি নিজের সন্তানের মতো লালল-পালনের দায়িত্ব নেন ওসি সোহেল আহাম্মদ।

জানা গেছে, খালিক মিয়া নামে এক ব্যক্তির ‘ফাজিলপুর ভিলা’র ভেতরে সকালে একজন ঘাস কাটতে যায়। সে সময় বাড়ির সীমানা প্রাচীরের পাশে ওই নবজাতককে দেখতে পায়। খবর পেয়ে পুলিশ নবজাতককে উদ্ধার করে।

মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক মো. অলিউল হাসান দ্য রিপোর্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্থানীয় ইউপি সদস্য ও এলাকার লোকজনের উপস্থিতিতে নবজাতককে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটি সুস্থ রয়েছে।

তিনি আরও বলেন, সদ্য নবজাতক শিশুটির দায়িত্ব নিতে চেয়েছেন মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহাম্মদ।

এ বিষয়ে ওসি সোহেল আহাম্মদ দ্য রিপোর্টকে বলেন, যদি শিশুটির বাবা মা’র সন্ধান পাওয়া যায় তাহলে তাদের হাতে তুলে দিবো। আর বাবা-মা শিশুটিকে নিতে না আসলে তাকে সন্তানের মতো লালন-পালন করবো।

 

(Visited ১০ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ক্যারিয়ারসেরা র‌্যাংকিংয়ে মুশফিক-তাইজুল-মিরাজ

বরিশালে অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদের দায়ে ব্যবসায়ীর জরিমানা

দুর্গাপূজা উপলক্ষে বরিশাল রেঞ্জ ডিআইজির মতবিনিময় সভা

জাতীয় অধ্যাপক ডা. এম আর খান আর নেই

নারী ধর্ষক ও নির্যাতন কারীদের বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা নিতে হবে-ডিসি খাইরুল আলম

মাদকের বিরুদ্ধে বর্তমান সরকার কঠোর অবস্থানে-রেঞ্জ ডিআইজি বরিশাল

‘আইজিপি ব্যাজ’ পেলেন বরিশাল মেট্টোপলিটন পুলিশের ডিসি ট্রাফিক খাইরুল আলম

বরিশালে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

বানারীপাড়ায় সমিতির ৫০ লাখ টাকা নিয়ে উধাও মাঠকর্মী হয়রানির শিকার

বরিশালে নৌবাহিনী ও কোস্টগার্ডের ২ জাহাজ প্রদর্শন