রবিবার , ২৮ মে ২০১৭ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

পাকিস্তান সফরে আগ্রহ হারিয়েছে বিসিবি

প্রতিবেদক
alltimeBDnews24
মে ২৮, ২০১৭ ১১:৩২ অপরাহ্ণ

সন্ত্রাসী হামলার পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে অনেকটাই একঘরে হয়ে পড়েছে পাকিস্তান। জিম্বাবুয়ে ছাড়া আর কোনো টেস্টখেলুড়ে দলই তার পর থেকে যায়নি পাকিস্তান সফরে। তবে গত এপ্রিলে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বা হাইপারফরম্যান্স টিমের পাকিস্তান সফরের ব্যাপারে কথাবার্তা চলছিল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে। কিন্তু এখন সে সফর নিয়েও আগ্রহ হারিয়ে ফেলেছে বিসিবি। গুলশানে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

২০০৯ সালে শ্রীলঙ্কান ক্রিকেট বাসে সন্ত্রাসী হামলার পর থেকে অনেকটাই একঘরে হয়ে পড়েছে পাকিস্তান। চ্যাম্পিয়নস ট্রফির পর আগামী জুলাইয়ে বাংলাদেশ সফরে আসার কথা ছিল পাকিস্তান ক্রিকেট দলের। আইসিসির ভবিষ্যৎ সফরসূচিতেও (এফটিপি) আছে পাকিস্তানের বাংলাদেশ সফরের তালিকা। কিন্তু এ সফরের ব্যাপারে নেতিবাচক সিদ্ধান্ত জানিয়েছে পাকিস্তান। আর পিসিবির এ সিদ্ধান্তের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডও আগ্রহ হারিয়ে ফেলেছে পাকিস্তানে দল পাঠানোর ব্যাপারে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘বাংলাদেশ জাতীয় দলের পাকিস্তান সফরের কোনো সম্ভাবনাই নেই। আমাদের হাইপারফরম্যান্স দল বা অনূর্ধ্ব-১৯ দল সেখানে যেতে পারত। কিন্তু পাকিস্তান বাংলাদেশ সফর বাতিল করার পর সে ব্যাপারেও আর কোনো কথাবার্তা উঠছে না।’

এদিকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পাপন বলেন, `চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা সবচেয়ে শক্তিশালী দলগুলোর সঙ্গে খেলছি। নিজেদের মাটিতে ইংল্যান্ডকে অপ্রতিরোধ্য টিম বলে অনেকে, অস্ট্রেলিয়া বিশ্বের সেরা দল এখন। তাদের জন্য ওই ধরনের কন্ডিশন উপযোগী। এমনকি নিউজিল্যান্ডের জন্যও কন্ডিশনটা আমার চেয়ে বেশি ভালো। তারপরেও আমরা জেতার জন্যই খেলবো। সে জন্য আগের কোন হিসেবই আমরা মাথায় রাখতে চাই না। আমাদের যে পারফরম্যান্স, যে কম্বিনেশন আছে তাতে জেতা সম্ভব।`

(Visited ৯ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ ১০ জনকে জেলা প্রশাসকে নিয়োগ

বরিশাল বিভাগীয় জয়িতা অন্বেষণে বাংলাদেশ-২০১৮ এর ৫ জন শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা

ইংরেজি মাধ্যম স্কুলে সেশন ফি নয় : হাইকোর্ট

মূল্য না দেখালে বাণিজ্য মেলার খাবারের দোকান বন্ধ: ডিএমপি কমিশনার

আগামী ৩ দিনে বরিশালে নেই বৃষ্টির সম্ভাবনা, অব্যাহত থাকতে পারে তাপদাহ

বরিশালে ২ চীনা নাগরিকসহ পুলিশী হেফাজতে ৫, দেড় কোটি টাকা উদ্ধার

ভারতে গ্রেপ্তার বুদ্ধিজীবীদের গৃহবন্দী থাকতে হবে

বরিশালে স্কুলছাত্রীকে যৌন হয়রানি, বাবা ছেলেসহ গ্রেপ্তার ৪

বাংলাদেশের রাষ্ট্রীয় নতুন জাহাজ জার্মানিতে আটক

বরগুনায় পরীক্ষায় ফেলের ভয় দেখিয়ে ছাত্রী ধর্ষণ, জোর করে গর্ভপাত