রবিবার , ৪ জুন ২০১৭ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

এতিম শিশুটিকে ইফতার খাইয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
alltimeBDnews24
জুন ৪, ২০১৭ ২:০০ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (৩ জুন) তার সরকারি বাসভবন গণভবনের ব্যাংকুয়েট হলে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম, শারিরীক প্রতিবন্ধী শিশু এবং আলেম-উলেমাদের জন্য ইফতারের আয়োজন করেন। প্রধানমন্ত্রী অতিথিদের বিভিন্ন টেবিল ঘুরে ঘুরে তাদের কুশলাদি সম্পর্কে খোঁজ-খবর নেন। এ সময় প্রধানমন্ত্রী একটি এতিম শিশুকে নিজ হাতে ইফতার খাইয়ে দেন।

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, মুক্তিযুদ্ধ মন্ত্রী একেএম মোজাম্মেল হক, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, মাওলানা ফরিদউদ্দিন মাসুদ এবং দেশের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার বিশিষ্ট আলেম-উলামা ইফতার অনুষ্ঠানে যোগ দেন।

ইফতারের আগে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মওলানা মিজানুর রহমান মোনাজাত পরিচালনা করেন।

অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব এবং ১৫ আগস্টে অন্যান্য শহীদ ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সৌজন্যে : বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

 

(Visited ১৩ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বরিশালে মরহুম সাহান আরা বেগমের কবরে শ্রদ্ধা জ্ঞাপন, কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করেন এমরান চৌধুরী জামাল

পছন্দের সিংহ পেলেন হিরো আলম

একাকী ইবাদতের মাধ্যমে শবেবরাত পালন করুন : আল্লামা শফী

তানিয়া আহমেদের শাসনে বোরখা পরছেন লাক্স সুন্দরী মানতাসা

বেতাগীতে উপজেলা মৎস্য কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা

ডিজিটাল বিজ্ঞাপনে এগিয়ে যাচ্ছে রেড আইটি অ্যাডস।।

না ফেরার দেশে চলে গেলেন আজকের বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক কাজী রানা

নভেম্বরে এইচএসসি পরীক্ষা, কমতে পারে নম্বর

বরিশালে তিন দিনব্যাপী পৌষ মেলার সমাপনী অনুষ্ঠান

মালয়েশিয়ার তরুণদের মাহাথিরঃ বাংলাদেশিরা মালয় সুন্দরীদের বিয়ে করছেন, সাবধান