সোমবার , ১২ জুন ২০১৭ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

নতুন গান নিয়ে আসছেন মিনার

প্রতিবেদক
Alltime BD News24 .com
জুন ১২, ২০১৭ ১২:০৮ পূর্বাহ্ণ

জনপ্রিয় সংগীতশিল্পী মিনার রহমান। ঈদুল ফিতর উপলক্ষে ‘আলো নেই আলোতে’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ওমর ফারুক বিশালের কথায় গানটির সুর করেছেন নাবিদ সালেহীন নিলয়।

এ প্রসঙ্গে মিনার বলেন, ‘এটি একটি কাব্যনির্ভর কথাভিত্তিক সেট গান। কথা, সুর ও সংগীত মিলিয়ে গানটি চমৎকার হয়েছে। আশা করছি, গানটি শ্রোতাদের ঈদ আনন্দে ভিন্নমাত্রা যোগ করবে। এছাড়া আগামী কোরবানি ঈদকে সামনে রেখে গানটির ভিডিও প্রকাশের পরিকল্পনা করছি।’

সাউন্ডটেকের ব্যানারে বাজারে আসবে গানটি। খুব শিগগির জিপি মিউজিকের এক্সক্লুসিভ অ্যাপে শোনা যাবে গানটি।

মিনার রহমান শুধু সংগীতশিল্পী নন তিনি একাধারে গীতিকার, সুরকার ও কার্টুনিস্ট। ‘ডানপিটে’, ‘আড়ি’, ‘আহারে’ শিরোনামে তিনটি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে মিনারের। এছাড়া বেশ কিছু মিশ্র অ্যালবামে কণ্ঠ দিয়েছেন তিনি।

(Visited ১২ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়