সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের স্ত্রী হোসনে আরা রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। শনিবার রাত পৌঁনে ৮টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্বামী, ৫ ছেলে ও ২ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। হোসনে আরা রহমান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
মরহুমার ছেলে শিবলী বিশ্বাস জানান, তার মায়ের মরদেহ ঢাকায় নাকি বরিশালের শায়েস্তাবাদের গ্রামের বাড়িতে দাফন করা হবে তা পরিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে। তিনি মরহুমার আত্মার মাগফেরাতে সকলের দোয়া কামনা করেন।
(Visited ১১ times, ১ visits today)

















