বৃহস্পতিবার , ২৯ জুন ২০১৭ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

প্রতি জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা আছে

প্রতিবেদক
Alltime BD News24 .com
জুন ২৯, ২০১৭ ১১:২৭ অপরাহ্ণ

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, বর্তমানে দেশে সরকারি-বেসরকারি মিলে ১৩৪টি বিশ্ববিদ্যালয় আছে। সকলের জন্য উচ্চ শিক্ষার সুযোগ নিশ্চিত করতে দেশের প্রতি জেলায় একটি করে সাধারণ-বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা আছে সরকারের।

বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের এমপি বেগম পিনু খানের এক লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ সকাল ১০টা ৫ মিনিটে অধিবেশন শুরু হয়।

নুরুল ইসলাম নাহিদ সংসদকে জানান, বর্তমানে দেশে ১৩৪টি বিশ্ববিদ্যালয় রয়েছে। তন্মধ্যে ৩৯টি সরকারি এবং ৯৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এ সব বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সন্মান) পর্যায়ে ভর্তির জন্য মোট ৬ লাখ ২৬ হাজার ৩৫৮টি আসন রয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, এ ছাড়া বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় নামে আরও দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষে মন্ত্রিপরিষদ কর্তৃক আইন অনুমোদিত হয়েছে। বর্তমানে বিলটি রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনের জন্য অর্থ বিভাগে প্রেরণ করা হয়েছে।

তিনি জানান, সকলের জন্য উচ্চ শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সরকারি-বেসরকারি উদ্যোগে দেশের প্রতি জেলায় একটি করে সাধারণ-বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। এর অংশ হিসেবে বর্তমান সরকারের বিগত মেয়াদে ২০০৯ সাল হতে এ পর্যন্ত দেশে ৮টি সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। পাশাপাশি ৪২টি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন ও একাডেমিক কার্যক্রম পরিচালনার অনমুতি দেয়া হয়েছে। এটি একটি চলমান প্রক্রিয়া।

(Visited ১২ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

বরিশাল বিমানবন্দরে শিক্ষামন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা

ভাতিজিকে পিটিয়ে ব্লেড দি‌য়ে কে‌টে রক্তাক্ত কর‌লেন চাচা

বরিশালে ০৩ ফার্মেসিতে ৭০ হাজার টাকা জরিমানা : নকল ওষুধ জব্দ

মানুষের জীবন-জীবিকা চালাতেই বন্ধ পরিস্থিতি ক্রমশ শিথিল করা হচ্ছে

বরিশালে যৌতুক মামলা তুলে না নেওয়ায় স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ

হাত দিয়ে খেলে নাকি আশঙ্কা কমে ডায়াবেটিসের!

বরিশাল আদালতের পিপি কাবুলের মৃত্যুতে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের শোক

বরিশালে জাতির পিতার ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

ফণীর তান্ডবে পটুয়াখালীতে ছয় হাজার একর জমির ফসল নষ্ট

১০০টি শিল্পাঞ্চল হলে কেউ বেকার থাকবে না : প্রধানমন্ত্রী