রবিবার , ২৩ জুলাই ২০১৭ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

ঘরোয়া ফুটবলে নতুন টুর্নামেন্ট

প্রতিবেদক
Alltime BD News24 .com
জুলাই ২৩, ২০১৭ ১২:০৯ পূর্বাহ্ণ

এক সময় বেশ আলোচিত ছিল ডামফা কাপ। দেশের সেরা ক্লাবগুলোর অংশগ্রহণে বেশ জমে উঠত এ টুর্নামেন্টটি। শীর্ষ দলগুলো এখন পেশাদার লিগে চলে যাওয়ায় নিচের আসরগুলো হয়ে গেছে আকর্ষণহীন। তারপরও দ্বিতীয় ও তৃতীয় বিভাগ, পাইওনিয়ার থেকে কয়েকটি দলের সঙ্গে বাফুফে অনূর্ধ্ব-১৬ এবং বিকেএসপিকে নিয়ে ঢাকা মহামনগরী লিগ ফুটবল কমিটি আয়োজন করছে নতুন একটি টুর্নামেন্ট। নাম ‘ঢাকা মহানগরী ফুটবল টুর্নামেন্ট।’

ডামফা কাপের বিকল্প এটা হতে পারেনা। তবে ঢাকা মহানগরী লিগ কমিটির চেয়ারম্যান হারুনুর রশীদ আশা করছেন এ টুর্নামেন্টের মাধ্যমে ছোট ক্লাবগুলো নিজেদের ভালো করে পরখ করতে পারবে। আগামীতে টুর্নামেন্টটি হবে লিগের আগে যাতে ক্লাবগুলো নিজেদের অবস্থাটাও দেখে নিতে পারে।

টুর্নামেন্ট মাঠে গড়াবে ২৭ জুলাই। প্রথম আসরে অংশ নিচ্ছে ১২টি দল। শনিবার বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান হারুনুর রশিদ ছাড়াও উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), সহযোগি পৃষ্ঠপোষক মিনিস্টার ফ্রিজের চেয়ারম্যান এম.এ রাজ্জাক খান, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আলহাজ্ব সালেহ জামান সেলিম ও সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন।

টুর্নামেন্টে ১২ দল অংশ নিচ্ছে ৪ গ্রুপে। ‘ক’ গ্রুপ- টাঙ্গাইল ফুটবল একাডেমি, ড. ওয়াজেদ মিয়া ক্রীড়া চক্র, আছাদুজ্জামান ফুটবল একাডেমি, ‘খ’ গ্রুপ- মনসুর স্পোর্টিং ক্লাব, শান্তিনগর ক্লাব, আরাফ স্পোর্টিং ক্লাব, ‘গ’ গ্রুপ-আজমপুর ফুটবল ক্লাব উত্তরা, মীর হাজীরবাগ স্পোর্টিং ক্লাব, বাফুফে অ-১৬ একাদশ, ‘ঘ’ গ্রুপ-বিকেএসপি, রেইনবো অ্যাথলেটিক ক্লাব ও নারিন্দা জুনিয়র লায়ন্স ক্লাব।

(Visited ১৯ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

পুলিশের সাথে সাধারন মানুষের সম্পর্কের সেতুবন্ধন তৈরী করতে হবে: ডিসি দক্ষিন আলী আশরাফ ভূঞা

রাষ্ট্রপতির সংবর্ধনায় প্রধানমন্ত্রী বঙ্গভবনে দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত

ঈদ করতে নড়াইলে অধিনায়ক মাশরাফি

জাতিসংঘের বাংলা ফন্ট এখন ইউনিকোডে

ক্রিকেট মাঠে ব্যস্ত মাশরাফি, এলাকার মানুষের পাশে স্ত্রী সুমি

লঞ্চে এখনও অতিরিক্ত যাত্রী নেওয়া হচ্ছে : র‌্যাব ডিজি

বরিশাল সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ,কে অপসারণ

অবশেষে জিতল অস্ট্রেলিয়া।। এড়ালো হোয়াইটওয়াশের লজ্জা ।।

অবশেষে জিতল অস্ট্রেলিয়া।। এড়ালো হোয়াইটওয়াশের লজ্জা ।।

বরিশালে কর্মহীন বিভিন্ন পেশাজীবী মানুষের মাঝে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সামগ্রী বিতরণ

ময়মনসিংহে আহত ইমামের ঢামেকে অপারেশন চলছে