সোমবার , ২৪ জুলাই ২০১৭ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বিদায় উইন্ডোজ ফোন

প্রতিবেদক
Alltime BD News24 .com
জুলাই ২৪, ২০১৭ ২:১৯ পূর্বাহ্ণ

তীব্র প্রতিযোগিতাপূর্ণ স্মার্টফোন বাজার থেকে মুখ ফিরিয়ে নিল মাইক্রোসফট। নতুন করে উইন্ডোজ ফোন ৮.১ অপারেটিং সিস্টেমের জন্য আর কোনো আপডেট আনবে না প্রতিষ্ঠানটি। সম্প্রতি এ ঘোষণা দেয় মার্কিন সফটওয়্যার প্রতিষ্ঠান মাইক্রোসফট। ফলে স্মার্টফোন বাজার সংশ্লিষ্ট অনেকেই বলছেন উইন্ডোজ ফোনের দিন শেষ। খবর বিজনেস ইনসাইডার।

মাইক্রোসফট জানিয়েছে, উইন্ডোজ ফোন ৮.১ চালিত ডিভাইস ব্যবহারকারীদের জন্য নতুন কোনো সফটওয়্যার হালনাগাদ সরবরাহ করা হবে না। এখন থেকে কেউ উইন্ডোজ ফোন ৮.১ চালিত ডিভাইস ব্যবহার করলে নিরাপত্তার দায়িত্ব ব্যবহারকারীকেই নিতে হবে।

সর্বশেষ তথ্যমতে, প্রায় ৮০ শতাংশ উইন্ডোজচালিত ফোন এখনও উইন্ডোজ ৭, উইন্ডোজ ৮ বা উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেমে চলছে। এবার আনুষ্ঠানিকভাবে এই ডিভাইসগুলোয় আপডেট বন্ধ করেছে মাইক্রোসফট। তাই আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও এর মাধ্যমে উইন্ডোজ যুগের পরিসমাপ্তি ঘটল।

মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সত্য নাদেলা জানান, স্মার্টফোনের বাজারে তারা ব্যর্থ হয়েছেন। তাই এই ব্যবসা বাদ দিয়ে তারা নতুন খাতে গুরুত্ব দিতে যাচ্ছেন।

উল্লেখ্য, স্মার্টফোনের বাজারে অ্যান্ড্রয়েড ও আইওএসের সঙ্গে প্রায় এক দশকের লড়াইয়ের পর হাল ছেড়ে দিয়েছে মাইক্রোসফট। শুধু মাইক্রোসফটই নয় প্রকৃতপক্ষে কেউ অ্যান্ড্রয়েড ও আইওএসের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হতে চায় না।

(Visited ১০ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বরিশালে করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসনকে ৫০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান।

কাল ভি‌ডিও কনফা‌রেন্স কর‌বেন প্রধানমন্ত্রী

ঝালকাঠিতে শহীদ মিনার ভাংচুর মামলায় যুবমহিলা লীগ কর্মী গ্রেফতার

রোহিঙ্গাদের পাশে কলকাতা, বিশাল মিছিলে অবরূদ্ধ শহর

২৯৩টি আঞ্চলিক পত্রিকার মধ্যে শীর্ষে বরিশালের আজকের বার্তা :সংসদে তথ্যমন্ত্রী

আয়ুর্বেদিক ও ইউনানী মেডিসিন বাংলাদেশে চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখতে পারে !

আয়ুর্বেদিক ও ইউনানী মেডিসিন বাংলাদেশে চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখতে পারে !

বরিশালের নির্বাচনের মোড় পাল্টাতে পারে ২ লাখ ৪৯ হাজার ৩২১ নতুন ভোটার

বরিশালে জেলা পর্যায়ের আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৯ শুভ উদ্বোধন

নির্বাচন নয়, ষড়যন্ত্রের পথেই খালেদা জিয়া

আপনারা চীনের সাথে চুক্তি করেছিলেন কেন, প্রশ্ন হানিফের