মঙ্গলবার , ১ আগস্ট ২০১৭ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

প্রতিদিন ২ কিলোমিটার সাঁতার কেটে অফিসে যান তিনি!

প্রতিবেদক
Alltime BD News24 .com
আগস্ট ১, ২০১৭ ১২:৩৫ পূর্বাহ্ণ

জার্মানির মিউনিখ শহরের বেঞ্জামিন ডেভিড প্রতিদিন সকালে ল্যাপটপ, জামা-কাপড় এবং জুতা একটি ওয়াটারপ্রুফ ব্যাগের ভেতরে ভরে সাঁতার কেটেই অফিসে যান। ডেভিড মনে করেন- বাসে-গাড়িতে যাওয়ার ঝক্কি-ঝামেলা অনেক বেশি। তাই তিনি ইসার নদীতে সাঁতার কেটে দুই কিলোমিটার দূরের অফিসে খুব সহজে ও ঠিক সময়ে পৌঁছে যান।

বেঞ্জামিন ডেভিড জানান, প্রতিদিন সকালে নদীর পাশ দিয়ে চলে যাওয়া সড়কটিতে খুব বেশি গাড়ি থাকে। সেকারণে বাসে বা গাড়িতে করে তিনি অফিসে যান না। শহরের ভেতর দিয়ে বয়ে যাওয়া নদীতে সাঁতার কেটেই তিনি সময় মতো অফিসে পৌঁছে যান। প্রতিদিন তিনি যখন অফিসে যান, তখন লোকজন রাস্তার দু’পাশে কিংবা ব্রিজের উপর দাঁড়িয়ে তাকে দেখেন। অনেকে তাকে দেখে সাঁতার কাটার ব্যাপারে উৎসাহীও হয়ে উঠেছেন বলে জানান বেঞ্জামিন ডেভিড।

(Visited ১২ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়