শুক্রবার , ২৮ জুলাই ২০১৭ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

মেজর জিয়া উদ্দিন আর নেই

প্রতিবেদক
Alltime BD News24 .com
জুলাই ২৮, ২০১৭ ১০:৪৩ অপরাহ্ণ

মহান মুক্তিযুদ্ধে ৯ম সেক্টরের সাব সেক্টর কমান্ডার ও দুবলা ফিশারমেন গ্রুপের চেয়ারম্যান পিরোজপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মেজর (অব.) জিয়া উদ্দিন (৭৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার ভাগ্নে মো: শামীম বিষয়টি নিশ্চিত করে বলেন, সিঙ্গাপুরের একটি হাসপাতালে আজ শুক্রবার বাংলাদেশ সময়ে সকালে ইন্তেকাল করেছেন।

তাকে গত ২৯ জুন গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার কিডনি ও লিভার অকেজো হয়েছিল। তার অবস্থার অবনতি হতে থাকলে সরকারি পৃষ্ঠপোষকতায় তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল।

জিয়াউদ্দিন পিরোজপুর শহরের পাড়েরহাট রোডের মরহুম আফতাব উদ্দিনের পুত্র।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

(Visited ১৬ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়