শুক্রবার , ১১ আগস্ট ২০১৭ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশালে অস্ত্র মামলায় বৃদ্ধের ১৭ বছর কারাদণ্ড

প্রতিবেদক
Alltime BD News24 .com
আগস্ট ১১, ২০১৭ ৩:৩৪ পূর্বাহ্ণ

বরিশাল নগরীর তাজকাঠি থেকে রিভলবার, পাইপগান ও গুলিসহ গ্রেফতার আব্দুস সত্তারকে ১৭ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।

একই সঙ্গে মামলার চার্জশিট থেকে সত্তারের ছেলে জসিম হাওলাদারের (৪১) নাম বাদ দেয়ায় তদন্ত কর্মকর্তা এসআই আনিসুর রহমানের কোনো গাফিলতি আছে কিনা তা আগামী ৬০ দিনের মধ্যে ট্রাইব্যুনালকে অবহিত করতে পুলিশ কমিশনারকে নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে স্পেশাল ট্রাইব্যুনাল-৬ এর বিচারক আশিকুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৮ জুন র্যাব-৮ এর সদস্যরা তাজকাঠি এলাকার সত্তারের ঘরে অভিযান চালিয়ে সত্তার ও তার ছেলে জসিমকে গ্রেফতার করে।

পরে বাবা-ছেলের দেখানো স্থান থেকে উদ্ধার করা হয় একটি করে রিভলবার ও পাইপাগান এবং ৬ রাউন্ড গুলি। এ ঘটনায় র্যাবের ডিএডি আলমগীর হোসেন বাদী হয়ে বাবা-ছেলেকে আসামি করে মামলা করেন।

মামলার তদন্তের দায়িত্ব পান এসআই আনিসুর রহমান। এসআই আনিসুর রহমান একই বছরের ১৭ জুলাই মামলার আসামি জসিমকে বাদ দিয়ে চার্জশিট দেন আদালতে। ৯ জনের সাক্ষ্য শেষে আদালতের বিচারক এ রায় দেন।

(Visited ১১ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লাকে হারাল বরিশাল!! টানা দুটি হার কুমিল্লার।।

বরিশাল মহানগরীতে ০৩টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

যশোরে তিন স্কুল ছাত্র নিখোঁজ।।

স্বরাষ্ট্রমন্ত্রীকে বিএমপি কমিশনারের শুভেচ্ছাস্মারক প্রদান

পাক সরকারের পক্ষ ছেড়ে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গড়েন মুহিত

জেলা প্রশাসন বরিশালের সহায়তায় বিভিন্ন এতিমখানা, সামাজিক ও সেবাধর্মী প্রতিষ্ঠানের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতর

ভারতের সঙ্গে শান্তি চায় পাকিস্তান সেনাবাহিনী!

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই দক্ষিণাঞ্চলের বেশী উন্নয়ন হয়েছে : হাসানাত আবদুল্লাহ

যাত্রীর ৪ লাখ টাকা ফিরিয়ে দিলো পুলিশ

‘ঘাতকদের সহযোগী বিদেশী আইনজীবীকে ভাড়া করেছে বিএনপি’