বুধবার , ২৩ আগস্ট ২০১৭ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

ডি মারিয়া বার্সায়, টুইট করল হ্যাকার গ্রুপ

প্রতিবেদক
Alltime BD News24 .com
আগস্ট ২৩, ২০১৭ ১১:১১ অপরাহ্ণ

‘ওয়েলকাম অ্যাঞ্জেল দি মারিয়া’। বার্সেলোনার টুইটারে এই টুইট ভেসে উঠতেই বিশ্বজুড়ে কানাঘুষো, যাক নেইমারের পাল্টা এসে গেল বার্সেলোনায়।

এক তো নেইমারকে নিয়ে সমস্যার শেষ নেই। যাক সেটা তা হলে মিটতে চলেছে। সঙ্গে প্লেয়ার ট্রান্সফার নিয়ে নতুন নতুন তথ্য। যা দেখে বার্সেলোনা সমর্থকদের চক্ষু চরকগাছ।

তলায় তলায় এত কিছু। খবর গেল ক্লাব কর্তৃপক্ষের কাছে। তারাও তাদের টুইটার হ্যান্ডেল দেখে রীতিমতো স্তম্ভিত। ডি মারিয়ার সই নিয়েই গোল বাঁধল সব থেকে বেশি। কিছুক্ষণের মধ্যেই বোঝা গেল হ্যাক হয়েছে বার্সেলোনা ফুটবল ক্লাবের টুইটার অ্যাকাউন্ট।

২০১৭টা যে বার্সেলোনার একদমই ভালো যাচ্ছে না। এক তো চির শত্রু রিয়েল মাদ্রিদের কাছে পাঁচ দিনে দুইবার হার। নেমাইর হাতছাড়া হয়ে যাওয়া। এবার হ্যাকিং। বুধবার সকালে হ্যাকার গ্রুপ ‘আওয়ার মাইন’ পরপর নানাবিধ বিষয় নিয়ে বার্সেলোনার টুইটারে পোস্ট করতে থাকেন। বার্সেলোনা ছেড়ে নেইমার গিয়েছেন পিএসজিতে। আর এই হ্যাকার গ্রুপ পিএসজি থেকে বার্সেলোনাতে পৌঁছে দিয়েছিল ডি মারিয়াকে।

এরপর সেই হ্যাকার গ্রুপের সঙ্গেই যোগাযোগ করে বার্সাকে টুইটারকে আবার স্বাভাবিক করতে হয়। সঙ্গে সঙ্গে টুইটার ট্রেন্ডিংয়ে উঠে আসে হ্যাশট্যাগ এফসিবিহ্যাক। ক্লাবের পক্ষ থেকে বলা হয়, আমাদের অ্যাকাউন্ট আজ রাতে হ্যাক করা হয়েছিল। সমস্যা সমাধানের চেষ্টা করছি। সবাই ধৈর্য রাখুন।

‘আওয়ার মাইন’ পরিচিত হ্যাকার গ্রুপ। অতীতেও অনেক বড় বড় সংস্থার অ্যাকাউন্ট তারা হ্যাক করেছে। সেই তালিকায় নেটফ্লেক্স থেকে এইচবিও, সিএনএন-এর মতো সংস্থাও রয়েছে।

বার্সেলোনার অ্যাকাউন্ট হ্যাকের ঘটনাটি ঘটে ঠিক নেইমারের থেকে চুক্তির টাকা ফেরত চাওয়ার আগেই টুইট করে বার্সেলোনার পক্ষ থেকে জানানো হয়- ২০১৬তে বার্সেলোনার সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছিলেন নেইমার। যার জন্য অগ্রীমও নিয়েছিলেন। সেই টাকা সুদসহ ফেরত চেয়ে অভিযোগ জানিয়েছে বার্সা। কারণ এক বছরের মধ্যেই চুক্তি থাকলেও ক্লাব পরিবর্তন করেছেন তিনি।

(Visited ১০ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

একাদশে ভর্তির পুনরায় আবেদন গ্রহণ ১১ জুলাই

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৫ এপ্রিল

সকলকে নিয়ে সুস্থ সুন্দর নগরী হিসেবে ব‌রিশাল‌কে গড়ে তুলবো- খোকন সেরনিয়াবাত

“ডিজিটাল শব্দটির স্বার্থক বাংলা অর্থ চাই”

যেভাবে বাড়িতেই হবে ফ্রুট ফেশিয়াল।।

জাতীয় টেষ্ট দলের অধিনায়ক মুশফিক সর্ম্পকে যা যা বললো আসিফ আকবর।।

না ফেরার দেশে চলে গেলেন আজকের বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক কাজী রানা

বরিশাল আওয়ামী লীগে একক নিয়ন্ত্রন ভাঙ্গতে ঐক্যবদ্ধ হচ্ছেন ত্যাগীরা

বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি মূলক সভায় বক্তব্য রাখেন পানিসম্পদ প্রতিমন্ত্রী