টাইগার ওডিআই অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা নড়াইলে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। সকাল সাড়ে ৭ টায় নড়াইল কেন্দ্রীয় ঈদগাহে নামাজ আদায় করেন তিনি।
এসময় নড়াইলের জেলা প্রশাসক পুলিশ সুপারসহ সর্বস্তরের মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে মাশরাফি বিভিন্ন পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। মাশরাফি তার গ্রামের বাড়ি নড়াইল সদরের চারিখাদা গ্রামে পশু কোরবানি করছেন। ঈদ উপলক্ষে নড়াইলে তিন দিন থাকবেন মাশরাফি।
(Visited ১৩ times, ১ visits today)

















