শনিবার , ৯ সেপ্টেম্বর ২০১৭ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বাংলাদেশি হ্যাকার গ্রুপের ‘মিয়ানমার আক্রমণ’

প্রতিবেদক
Alltime BD News24 .com
সেপ্টেম্বর ৯, ২০১৭ ১:২৬ পূর্বাহ্ণ

রোহিঙ্গাদের ওপর নিপীড়নের প্রতিবাদে মিয়ানমারে ‘আক্রমণ’ চালিয়েছে বাংলাদেশের একটি হ্যাকার গ্রুপ। তারা মিয়ানমারের বেশ কিছু সরকারী দফতরের ওয়েবসাইটে ‘সাইবার হামলা’ চালিয়েছে বলে দাবি করেছে।

‘সাইবার-সেভেন্টি-ওয়ান-বাংলাদেশি হ্যাকার’ নামের এই গ্রুপটি নিজেদেরকে ‘এথিক্যাল হ্যাকার’ গোষ্ঠী বলে দাবি করে।

গ্রুপটির একজন মুখপাত্র তানজিন আল ফাহিম জানিয়েছেন, রোহিঙ্গা ইস্যুতে প্রতিবাদ জানানোর জন্যই তারা এই হামলার পরিকল্পনা করে।

এ পর্যন্ত গ্রুপটি মিয়ানমারের যেসব সাইটে হামলা চালিয়েছে বলে দাবি করছে তার মধ্যে আছে-মিয়ানমারের প্রেসিডেন্টের দফতরের ওয়েবসাইট, কাস্টমস বিভাগ, তথ্য মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় ব্যাংক।

তানজিন আল ফাহিম দাবি করছেন, তাদের হামলার পর এসব সাইট বেশ কিছুক্ষণ বন্ধ ছিল। তারা এসব সাইটে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধের দাবি সম্বলিত ব্যানার সেঁটে দিয়েছেন।

তিনি আরো জানিয়েছেন, যতদিন পর্যন্ত রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ না হবে, ততদিন তারা মিয়ানমারে এরকম সাইবার হামলা চালিয়ে যাবেন।

‘সাইবার-সেভেন্টি-ওয়ান’ এর আগেও বিভিন্ন দেশের সাইটে হামলা চালিয়েছে।

বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্কে যখন উত্তেজনা তৈরি হয়েছিল, তখন এই গ্রুপটি কয়েকটি পাকিস্তানি সাইট হ্যাক করেছিল। বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বহুল আলোচিত ‘ফেলানি হত্যা’র ঘটনায় ভারতীয় কিছু সাইটেও হামলা চালিয়েছিল এই গ্রুপটি।

(Visited ১১ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়