রবিবার , ২৯ মার্চ ২০২০ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

করোনায় প্রথম মৃত্যু দেখল কোনো রাজ পরিবার

প্রতিবেদক
Alltime BD News24 .com
মার্চ ২৯, ২০২০ ১১:৫০ অপরাহ্ণ

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এই প্রথম কোনো রাজ পরিবারের সদস্যের মৃত্যু হলো। ফরাসি বংশোদ্ভূত বোরবন পার্মা রাজ পরিবারের সদস্য প্রিন্সেস মারিয়া টেরেসা (৮৬) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

শুক্রবার তার ভাই প্রিন্স সিক্সটাস হেনরি পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি ঘোষণা দেন। তিনি বলেন, রাজ পরিবার আজ শোকের মাধ্যমে ঘোষণা করছে যে, বারবন পার্মা রাজকন্যা মারিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

প্রিন্স জাভিয়ার এবং ম্যাডেলিন ডি বোরবনের ঘরে ১৯৩৩ সালে প্যারিসে জন্মগ্রহণ করেন প্রিন্সেস মারিয়া। বর্তমানে তিনি স্পেনের হাউস অব বোরবনের কারেন্ট ডিন্যাস্টি ক্যাডেট শাখার সদস্য ছিলেন।

মারিয়া টেরেসা তার প্রাপ্তবয়স্ক জীবনের বেশিরভাগ সময় মাদ্রিদে কাটিয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন চিরকুমারী।

তারা ছয় ভাইবোন ছিলেন। এদের মধ্যে চারজন জীবিত। তারা হলেন- ফ্রেঞ্চোইস, সিসিলি, মেরি দেস নেয়েজস এবং প্রিন্স সিক্সটাস হেনরি।

গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো শনাক্ত হয় নভেল করোনাভাইরাস। ইতোমধ্যেই বিশ্বের অন্তত ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই মহামারি।

বিশ্বজুড়ে এ পর্যন্ত অন্তত ৫ লাখ ৯০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২৬ হাজার ৯৪৭ জন। আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন প্রায় ১ লাখ ৩২ হাজার মানুষ।

(Visited ৭ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

কৃষকের ঘর ও প্রাণ ‍দুই-ই নিলো বুনো হাতি

প্রস্তাবিত বাল্যবিবাহ নিরোধ আইনে মেয়েদের বিয়ের বয়স ১৮ বছর রেখে কোন বিশেষ বিধান বা বিবেচনায় না রাখার দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান।

২০১৭ সালে সরকারি ছুটি ২২ দিন, ১০ দিনই শুক্র ও শনিবারে।।

ব্রাজিল সমর্থক আসিফ, তর্ক করেন না আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে

ট্রাম্পের ছেলেকে বিদ্রূপ করে চাকরি গেল কেটির।।

সড়ক দুর্ঘটনা

বরিশালে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

ভোলায় ৮০ পিচ ইয়াবাসহ ব্যবসায়ি আটক

চোখের আলো ফিরিয়ে দিতে অসহায় ও দুস্থ রোগীদের পাশে ৭১’র চেতনা

রাজশাহীতে মেডিকেল শিক্ষার্থীর লাশ উদ্ধার

প্রতিবন্ধকতা জয় করে জিপিএ-৫ পেলো ঝালকাঠির মেয়ে ইয়ামিনা