শুক্রবার , ২৩ ডিসেম্বর ২০১৬ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

তিন হাজার স্কুলভবন নির্মাণ হচ্ছে ।।

প্রতিবেদক
alltimeBDnews24
ডিসেম্বর ২৩, ২০১৬ ১১:২৯ অপরাহ্ণ

রির্পোটঃ অনলাইন ডেস্ক.

শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) আওতায় তিন হাজার স্কুলভবন নির্মাণ করা হচ্ছে। এছাড়া এক হাজার ৫০০টি কলেজ ভবন, ৭০টি বড় কলেজ ভবন নির্মাণ করা হচ্ছে।শুক্রবার দুপুরে রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে ইইডি সহকারী প্রকৌশলী ও মাঠপর্যায়ের উপ-সহকারী প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।মন্ত্রী বলেন, ইইডি আওতায় তিন হাজার স্কুলভবন, এক হাজার ৫০০ কলেজ ভবন, ৭০টি বৃড় কলেজে ভবন নির্মাণ করা হচ্ছে। এছাড়াও প্রতিটি উপজেলায় মডেল স্কুল, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসা ভবন নির্মাণের কাজও চলছে।

ইইডি কর্মকর্তাদের বিরুদ্ধে যে কোনো ধরনের ঘুষ-দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স উল্লেখ করে নূরুল ইসলাম বলেন, আপনাদের (প্রকৌশলী) সততার সঙ্গে ও সঠিকভাবে নির্মাণকাজ করতে হবে। জনগণের টাকার অপচয় করতে পারবেন না। আমি কোনো ধরনের দুর্নীতি ও জনগণের টাকার অপচয় সহ্য করব না।ইইডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. অরুণা বিশ্বাস, ইইডির প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালা প্রমুখ।

(Visited ৭ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

একই রশিতে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ

বরিশালে জনপ্রিয় পোশাক ব্র্যান্ড ওয়েস্টিন শোরুমের উদ্বোধন অনুষ্ঠিত

আইন অনুমোদন মন্ত্রিসভায় ড্রাইভিং লাইসেন্স নিতে অষ্টম শ্রেণি পাস হতে হবে।।

জন্মান্ধ বাবার চোখের আলো মেয়ে ফারিয়া।।

সুচির বক্তব্যে বিস্মিত রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন কমিশন

১ লাখ টাকায় মাত্র ২ হাজার টাকা ট্যাক্স নিতেন মেয়র কামাল

অতিরিক্ত ডিআইজি হলেন বিএমপি উপ-পুলিশ কমিশনার হাবিবুর রহমান

সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের স্ত্রীর ইন্তেকাল

কুকুর জবাই করে খাওয়ার প্রস্তুতি, থানায় জিডি

বরিশালে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস পালন করেছে ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগ