বৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর ২০১৭ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

কেবিসিতে অভিষেকের ব্যর্থতায় বিব্রত বিগ বি

প্রতিবেদক
Alltime BD News24 .com
সেপ্টেম্বর ১৪, ২০১৭ ১১:৪২ অপরাহ্ণ

এসেছিলেন বাবাকে সঙ্গ দিতে। টেলিভিশনের হটসিটে দিব্যি বসেছিলেন।

কিন্তু দিতে পারলেন না একটি ছোট্ট প্রশ্নের উত্তর। ছেলে অভিষেকের জন্য এভাবেই ‘কৌন বনেগা কড়োরপতি’র সেটে বিব্রত হতে হল খোদ বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনকে।

বাবার সৌজন্যেই বলিউডে প্রবেশ ঘটে অভিষেকের। বেশ কয়েকটি ফ্লপ ছবি দেওয়ার পর কয়েকটি হিটের সন্ধান অবশ্য পেয়েছিলেন জুনিয়র বচ্চন। কিন্তু ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। সমালোচকরা বলেন সিনেমার থেকে খেলাধুলা নিয়ে অভিষেকের বেশি উৎসাহ।

‘প্রো কবাডি লিগ’-এ ‘জয়পুর পিঙ্ক প্যান্থার্স’-এর মালিক তিনি। আবার যৌথভাবে মালিকানা রয়েছে ‘আইএসএল’-এর ‘চেন্নাই এফসি’ দলের। বলিউড তারকাদের ফুটবল দলের ক্যাপ্টেনও আবার অভিষেকই। ফুটবল নিয়ে নাকি তার উন্মাদনা বাড়ির লোকজনকেও মাঝেমধ্যে বিরক্ত করে।

এবার অভিষেককে ফুটবল নিয়েই কেবিসি-তে প্রশ্ন করেছিলেন বিগ বি। যার কোনও উত্তর দিতে পারেনি জুনিয়র বচ্চন। ছেলের এই ব্যর্থতায় অবাক হয়েছিলেন অমিতাভও। সকলের সামনেই নাকি ছেলেকে খোঁটা দিয়ে বসেন তিনি। প্রশ্ন করে বসেন, যে ফুটবলের প্রতি তার এত প্রেম সেই ফুটবল নিয়েই সামান্য প্রশ্নের উত্তর দিতে পারল না?

কী প্রশ্ন করা হয়েছিল অভিষেককে। সে সম্পর্কে বিস্তারিত কিছু অবশ্য জানা যায়নি। স্টুডিও ভর্তি দর্শকের সামনে ছেলের এই অবস্থায় বেশ বিড়ম্বনায় পড়েছিলেন শাহেনশা। আগামী ১৫ সেপ্টম্বর টেলিকাস্ট হবে কেবিসি-র এই পর্ব। তবে তাতে এই দৃশ্য থাকবে কি না, তা এখনও জানা যায়নি। অবশ্য বাবা-ছেলের বিশেষ এপিসোডের একটি টিজার প্রকাশ্যে এসেছে।

(Visited ১০ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়