সোমবার , ১ জানুয়ারি ২০১৮ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ সাব্বির ,জরিমানা ২০ লাখ টাকা

প্রতিবেদক
alltimeBDnews24
জানুয়ারি ১, ২০১৮ ৯:৪৫ অপরাহ্ণ

জাতীয় লিগের শেষ রাউন্ডের ম্যাচে খেলা চলার সময় কিশোর দর্শককে মারধর করে তুমুল সমালোচনার জন্ম দিয়েছিলেন সাব্বির রহমান। বিসিবি জানিয়েছিল, তাঁর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে আজ। সভাপতি নাজমুল হাসান আজ জানালেন, সেই ঘটনার বড় শাস্তিই পেতে যাচ্ছেন জাতীয় দলের এ ক্রিকেটার।

বিসিবি সভাপতি নাজমুল হাসান আজ বিকেলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সাব্বিরকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। ২০ লাখ টাকা জরিমানা করা হচ্ছে। সাব্বিরের শাস্তির এখানেই শেষ নয়। আগামী ছয় মাস ঘরোয়া ক্রিকেট খেলতে পারবেন না তিনি। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া প্রথম শ্রেণির লিগ বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ও ঢাকা প্রিমিয়ার লিগে খেলা হচ্ছে না সাব্বিরের। বিসিবির পরবর্তী বোর্ড সভায় এসব সিদ্ধান্ত পাস হবে। সভাপতি ইঙ্গিত দিলেন, বোর্ড সভায় শাস্তির পরিমাণ বাড়তে পারে।

সাব্বিরের শাস্তি নিয়ে নাজমুল বললেন, ‘তার শুনানি হয়েছে আজ। আমাদের যে শৃঙ্খলা কমিটি আছে, তাদের সুপারিশ অনুযায়ী সে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছে। কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়েরা অনেক টাকা পায়। সঙ্গে আছে ২০ লাখ টাকা জরিমানা। ঘরোয়া ক্রিকেটে ছয় মাস খেলতে পারবে না। তার মানে সে ঢাকা প্রিমিয়ার লিগও খেলতে পারবে না। বিপুল অঙ্কের জরিমানা। সামনে বোর্ড সভায় সিদ্ধান্ত চূড়ান্ত হবে।’

তবে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেও জাতীয় দলের হয়ে খেলায় কোনো বাধা নেই সাব্বিরের।

(Visited ২৩ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের হস্তক্ষেপ দাবি সুপ্রিম কোর্ট বারের।।

স্কুলে ভর্তি: বেসরকারিতে শূন্য থাকছে ৬ লাখ আসন

শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করলেন শাহে আলম

বরিশালে সমাজসেবার আয়োজনে ক্ষুদ্রঋণ, ভাতা এবং সামাজিক কার্যক্রম ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

নূর হোসেন তারেক সাঈদসহ ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল

জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আনান মারা গেছেন।

বাংলাদেশ দলকে বরিশাল সিটি মেয়রের অভিনন্দন

চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে মুখোমুখি রিয়াল-অ্যাতলেটিকো

বঙ্গবন্ধুর রাজনৈতিক সাফল্যে ফজিলাতুন্নেছার উল্লেখযোগ্য অবদান

এগিয়ে যাচ্ছে উন্নত দেশ গড়ার স্বপ্ন: ভোলায় পররাষ্ট্রমন্ত্রী