বুধবার , ১৮ জানুয়ারি ২০১৭ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

ট্রাম্পের কোনো পরামর্শ ইউরোপের প্রয়োজন নেই : ওলাঁদ।।

প্রতিবেদক
alltimeBDnews24
জানুয়ারি ১৮, ২০১৭ ১:০৪ পূর্বাহ্ণ

ট্রাম্পের কোনো পরামর্শ ইউরোপের প্রয়োজন পড়বে না বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। সম্প্রতি ব্রিটেন ও জার্মানির সংবাদমাধ্যমকে দেওয়া ট্রাম্পের এক সাক্ষাৎকারের পর এ মন্তব্য করলেন ওলাঁদ।

সিএনএনের খবরে বলা হয়, গত রবিবার দেওয়া ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, অতিরিক্ত অভিবাসী নেওয়ার সিদ্ধান্তে একটি বিপর্যয়কর ভুল করছেন জার্মানের চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল।

ওলাঁদ বলেন, ‘আমাদের (ইউরোপ) কী করতে হবে, তা নিয়ে বাইরের থেকে কোনো পরামর্শের দরকার নেই। আমি মনে করি, সদ্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী একজনকে এভাবে অন্য দেশের রাজনৈতিক বিষয়ে সরাসরি কথা বলাটা একেবারেই যৌক্তিক নয়।’

তিনি বলেন, ‘তাঁকে (ট্রাম্প) এ বিষয়ে কথা বলতে হবে না। আগামী শুক্রবার (ট্রাম্পের অভিষেকের দিন) থেকে তিনি ইউরোপের যেকোনো বিরূপ প্রতিক্রিয়ার জন্য দায়বদ্ধ থাকবেন।’

তবে ট্রাম্পের চিন্তা শুধু মেরকেলকে নিয়েই নয়। এর আগে তিনি ‘উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটো সেকেলে হয়ে গেছে’ এমন মন্তব্য করে সমালোচিত হন।

এ ছাড়া জার্মানির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে এক প্রকার হুমকি দিয়ে বলেন, তারা যদি মেক্সিকোতে গাড়ি উৎপাদন শুরু করে, তাহলে তাদের ওপরে করের মাত্রা বাড়িয়ে দেওয়া হবে।

(Visited ১৩ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

৩১ আগস্ট হজ, আরাফাতের ময়দানে সমবেত হবেন ২৫ লাখ মুসলমান

এবার ঈদ যাত্রায় ভোগান্তি কম : কাদের

সাংবাদিক জিয়াউল হক আকনের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

অবশেষে স্নাতক ডিগ্রি পেলেন জুকারবার্গ

অবশেষে স্নাতক ডিগ্রি পেলেন জুকারবার্গ

আ’লীগ সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিক, সম্পাদক ফরিদা।।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নরেন্দ্র মোদি

বরিশালে লাভ ফর ফ্রেন্ডসের উদ্দ্যেগে হাতেম আলী কলেজে বৃক্ষরোপন রোপন কর্মসূচী সম্পন্ন

টেকনাফে র‌্যাবের নতুন ৫টি ইউনিটের যাত্রা শুরু হচ্ছে বৃহস্পতিবার

বরগুনায় রিফাতের জানাজায় মানুষের ঢল

পায়রা বন্দর : মহাপরিকল্পনা প্রণয়নে পরামর্শক নিয়োগে চুক্তি