বুধবার , ৩১ জানুয়ারি ২০১৮ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশালে ‘গুম’ হওয়া মা-মেয়ে ১১ বছর পর উদ্ধার

প্রতিবেদক
Alltime BD News24 .com
জানুয়ারি ৩১, ২০১৮ ১:১০ পূর্বাহ্ণ

বরিশালে খুন করে লাশ গুমের অভিযোগে মামলা দায়ের হওয়ার ১১ বছর পর কথিত খুন ও গুম হওয়া মা ও মেয়েকে আত্মগোপন অবস্থা থেকে উদ্ধার করেছে সিআইডি পুলিশ। মঙ্গলবার বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ইছাগুড়া গ্রাম থেকে ১১ বছর ধরে নিখোঁজ জোৎস্না বেগম ও তার মেয়ে জিবাকে উদ্ধার করা হয়।

সিআইডি’র পরিদর্শক মো. ফরিদুজ্জামান জানায়, সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের চরআইচা গ্রামের বাসিন্দা আহাম্মদ উল্লাহর নির্যাতন থেকে বাঁচতে স্ত্রী জোৎস্না তার মেয়ে জিবাকে নিয়ে ১১ বছর আগে আত্মাগোপন করেন। এই ঘটনায় জোৎস্নার ভাই সরোয়ার খান বরিশাল কোতয়ালী থানায় ২০০৭ সালের ৩১ জুলাই স্বামী আহাম্মদ উল্লাহসহ পরিবারের ৬ জনকে আসামি করে খুন ও গুমের মামলা দায়ের করেন। পুলিশ আহাম্মদ উল্লাহ ও তার ভাই শহীদকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র জমা দেয়। ওই অভিযোগপত্র গ্রহণ না করে বরিশালের নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনাল গত ৩ জানুয়ারী মামলাটি অধিক তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।

এর ২৭ দিনের মাথায় মঙ্গলবার দুপুরে ১১ বছর ধরে নিখোঁজ জোৎস্না বেগম ও তার মেয়ে জিবাকে তার বাবার বাড়ি ইছাগুড়া গ্রাম থেকে উদ্ধার করে সিআইডি পুলিশ। আটক জোৎস্না সিআইডিকে জানায়, স্বামীর নির্যাতন থেকে বাঁচতে তিনি মেয়ে নিয়ে স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। এর আগে আত্মগোপনের পর একটানা ৫ বছর ঢাকায় ছিলেন তারা। এরপর থেকে মাঝে মধ্যে জোৎস্না তার মেয়ে নিয়ে বাবার বাড়িতে গোপনে আসা যাওয়া করতেন বলে সিআইডিকে জানিয়েছেন।

(Visited ২৩ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বরিশালে আবাসিক হোটেলে অভিযানে যৌন কর্মী ও খদ্দের সহ ১৫ জন আটক

আরও ৪০ শতাংশ মানুষকে টিকা দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অবমুক্ত হচ্ছে জোয়ার সাহারা-বাড্ডার ১৩৮৫ একর জমি

সাবমেরিন ক্যাবলের মাধ্যমে চরে গেল বিদ্যুতের আলো

বরিশালে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০১৯ অনুষ্ঠিত

বৈশাখী উপলক্ষে সরগরম হয়ে উঠেছে বরিশালের ইলিশের বাজার

বাংলাদেশের পক্ষে রায়, রিজার্ভ চুরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলায় বাধা নেই

২৭টি সিনেমায় সালমান শাহের নায়িকা ছিলেন যারা

উজিরপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

হোল্ডিং ট্রাক্স পুনঃপর্যালোচনার জন্য খোদ মেয়র সাদিকের বাড়িতেই মাপঝোখ