শনিবার , ১০ ফেব্রুয়ারি ২০১৮ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

রাজশাহীতে মেডিকেল শিক্ষার্থীর লাশ উদ্ধার

প্রতিবেদক
Alltime BD News24 .com
ফেব্রুয়ারি ১০, ২০১৮ ১০:৪৫ অপরাহ্ণ

রাজশাহীতে এক মেডিকেল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর রাজপাড়া থানার বহরমপুর ব্যাংক কলোনী এলাকার একটি বাসা থেকে জান্নাতুল ওয়াদিয়া মিতু নামের ওই শিক্ষার্থীর গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা হয়।

মিতু রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের তৃতীয় বর্ষে পড়তেন। তার বাবার নাম মতিউর রহমান। মতিউর রহমান চাঁপাইনবাবগঞ্জের একটি কলেজের অধ্যক্ষ বলে জানা গেছে। পুলিশ জানায়, শনিবার মিতুর তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে বাসায় ফিরে নিজের ঘরের দরজা ভেতর থেকে আটকে দেন। পরীক্ষা খারাপ হওয়ায় মিতুর মা তাকে কিছুটা বকাবকি করেন। তবে সন্ধ্যা পর্যন্ত মিতু ঘরের দরজা না খোলায় পরিবারের সন্দেহ হয়। তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘঁটনাস্থলে উপস্থিত হয়ে ঘরের দরজা ভেঙ্গে ফ্যানের সঙ্গে গলায় ওড়না জড়ানো অবস্থায় তার লাশ উদ্ধার করেন।

মিতুর লাশ ময়না তদন্ত করা হবে কী না সে ব্যাপারে পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান। এদিকে মিতুর মৃত্যু সংবাদ পেয়ে সহপাঠি ও পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

(Visited ১০ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ছেলের বাবা হয়েছেন মুশফিক, সন্তানের জন্য দোয়া চেয়েছেন সবার কাছে।

অর্থপাচার যৎসামান্য : সংসদে অর্থমন্ত্রী

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আর নেই

“নদী-খাল উদ্ধার আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে দিতে টাঙ্গাইল সিটিজেন জার্নালিস্ট গ্রুপের উত্তরবঙ্গ পরিভ্রমণ।”

বরিশালে ভ্রাম্যমান আদালতের আকস্মিক অভিযানে, ০১টি কোচিং সেন্টারকে জরিমানা

বরিশাল নগরীতে অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নার্স নিহত

কেজিতে ২১০ গ্রাম মিষ্টি ‘নাই’

মেহেন্দিগঞ্জে পৌর নির্বাচনে নৌকার কোন বিকল্প নেই, তালুকদার মোঃ ইউনুছ

ক্রেতা শূন্য ছিলো বরিশালের ইফতার বাজারে

বরিশালে নির্বাচন পরবর্তী শৃংখলা ফেরাতে নব উদ্যমে ট্রাফিক পুলিশ