বরিশাল শিল্প কলা একাডেমির ৪৪ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সংগীত পরিবেশন করা হয়। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় আলোচনা করেন বরিশাল জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা ও গনসংগীত শিল্পী আক্কাস হোসেন, শহীদ আবদুর রব সেরনিয়াবত বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি এসএম ইকবাল, এসময় উপস্থিত ছিলেন বরিশাল ক্লাব লিঃএর সভাপতি কাজী মফিজুল ইসলাম, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, এডিসি শিক্ষা মোঃ মনিরুল ইসলামসহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। পরে শিল্প কলার শিল্পীরা সমবেত সংগীত পরিবেশন করে। পরিশেষে কেক পূর্তি উৎসবের কেক কাটেন জেলা প্রশাসক হাবিবুর রহমান।
(Visited ২৫ times, ১ visits today)

















