শনিবার , ২৪ মার্চ ২০১৮ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

রাজাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিবেদক
Alltime BD News24 .com
মার্চ ২৪, ২০১৮ ১১:২৫ অপরাহ্ণ

ঝালকাঠির রাজাপুরে সড়ক দুর্ঘটনায় মো. আবুল বাশার আকন (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন অাহত হয়েছেন।

শনিবার (২৪ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার মোল্লারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আবুল বাসার বাদশা আকন রাজাপুর উপজেলার চাড়াখালী গ্রামের মৃত মো. মোসলেম আলী আকনের ছেলে।

আহতরা হলেন- মোটরসাইকেল চালক মো. রাজা তালুকদার (২৮) ও অপর আরোহী সোহাগ (৩০)।

স্থানীয়রা জানান, মোটরসাইকেলটি রাজাপুর থেকে পিরোজপুরের উদ্দেশে যাওয়ার সময় বিপরীতমুখী একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আবুল বাসার বাদশা আকন ঘটনাস্থলেই নিহত এবং চালকসহ অপর এক আরোহী আহত হন। আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে সেখান থেকে তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন  বিষয়টি নিশ্চিত করেছেন।

(Visited ১১ times, ২ visits today)

সর্বশেষ - জাতীয়