রবিবার , ৪ মার্চ ২০১৮ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

ফয়জুরকে পুলিশে হস্তান্তর, হাসপাতালে ভর্তি

প্রতিবেদক
Alltime BD News24 .com
মার্চ ৪, ২০১৮ ৯:৪১ অপরাহ্ণ

মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর রহমানকে পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব। ফয়জুরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এনেছেন পুলিশ সদস্যরা। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট, ৪ মার্চ। ছবি: প্রথম আলোমুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর রহমানকে পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব। ফয়জুরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এনেছেন পুলিশ সদস্যরা। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট, ৪ মার্চ। ছবি:  বিশিষ্ট লেখক ও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর রহমানকে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে। এরপরই পুলিশ ফয়জুর রহমানকে হাসপাতালে ভর্তি করে।

রোববার বিকেল পৌনে পাঁচটায় র‍্যাব-৯-এর একটি দল সিলেট কোতোয়ালি থানা-পুলিশের কাছে তাঁকে হস্তান্তর করে। সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে ফুয়জুর রহমানকে গ্রহণ করেন নগর পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি, কোতোয়ালি) সাদেক কাওসার দস্তগির ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গৌছুল হোসেন।

জ্যেষ্ঠ সহকারী কমিশনার সাদেক কাওসার দস্তগির বলেন, আহত অবস্থায় ফয়জুরকে গ্রহণ করে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফয়জুর রহমানের অতর্কিত হামলায় ছুরিকাহত হন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এক অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে। মুহম্মদ জাফর ইকবাল তখন দর্শকসারিতে ছিলেন। ঘটনা প্রত্যক্ষদর্শী ছাত্ররা হামলাকারী যুবককে ধরে পিটুনি দেন। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ওই যুবককে শিক্ষা ভবনের একটি কক্ষে রাখেন। ফয়জুর রহমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পার্শ্ববর্তী কুমারগাঁওয়ের শেখপাড়ার বাসিন্দা। তাঁর মূল বাড়ি সুনামগঞ্জের দিরাইয়ের কলিয়ার কাপনপুরে।

অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর রহমানের বাসায় তল্লাশি চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বাসাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পার্শ্ববর্তী কুমারগাঁওয়ের শেখপাড়ার। সেখান থেকে তাঁর মামা সুনামগঞ্জ জেলা কৃষক লীগের বহিষ্কৃত নেতা ফজলুর রহমানকে আটক করা হয়েছে।

সুনামগঞ্জ জেলা কৃষক লীগের সদস্যসচিব বিন্দু তালুকদার বলেন, ফজলুর রহমান জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিন মাস আগে তাঁকে বহিষ্কার করা হয়।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী কুমারগাঁওয়ের শেখপাড়ার বাসাটিতে শনিবার দিবাগত রাত ১২টার দিকে অভিযান শুরু করে পুলিশ। এ সময় বাসাটি বাইরে থেকে তালা লাগানো ছিল। পরে পুলিশ তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তালাবদ্ধ বাসার ভেতরে হামলাকারী যুবকের মামা অবস্থান করছিলেন। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য দিবাগত রাত সোয়া একটার দিকে থানায় আনা হয়। এ ছাড়া বাসা থেকে একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে।

(Visited ২২ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বরিশালে পণ্যবাহী ট্রাকের চাপায় ব্যবসায়ীর মৃত্যু, ঘাতক ড্রাইভার আটক

আবার থ্রি-জি ও ফোর-জি বন্ধের নির্দেশ

“ফুলকপির অবাক করা স্বাস্থ্য উপকারিতা”

জনতার শান্তির দূত হিসাবে পুলিশকে দেখতে চাই!

শিশুদের মাঝে উপহার বিতরন করলো ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ

অন্তর্জ্বালা থেকে মনগড়া কথা বলেছেন সিনহা: ওবায়দুল কাদের

নিরাপত্তা জোরদার করতে ববি শিক্ষার্থীদের সার্বক্ষণিক পরিচয়পত্র রাখার নির্দেশ

দেখে নিন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ টি২০ দল।।

বরিশালের নদ-নদী, খাল-বিল, দখল-দূষণ ও উপকূলীয় দক্ষিণাঞ্চলের জলবায়ু সমস্যা নিয়ে পানি অধিকার ফোরামের এক আলোচনা সভা।।

নামসর্বস্ব দৈনিক পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ