বৃহস্পতিবার , ২৯ মার্চ ২০১৮ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

পিরোজপুরে ১১ কোচিং সেন্টার সিলগালা

প্রতিবেদক
Alltime BD News24 .com
মার্চ ২৯, ২০১৮ ১১:৪১ অপরাহ্ণ

অভিযান চালিয়ে পিরোজপুর শহরের বিভিন্ন এলাকার ১১টি কোচিং সেন্টার বন্ধ করে সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এসব কোচিং সেন্টারে সিলগালা করা হয়।

বিয়ষটি নিশ্চিত করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসফিকা হোসেন বলেন, শহরের বিভিন্ন জায়গায় অবৈধ কোচিং সেন্টার গড়ে উঠেছিল। তারা বিদ্যালয় চলাকালেও কোচিং সেন্টার চালাতেন।

সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে শহরের মধ্যরাস্তা এলাকায় পাঁচটি, বসন্তপুল এলাকায় তিনটি, কালিবাড়ী সড়কে একটি, রাজারহাটে একটি ও পশ্চিম শিকারপুরে একটি কোচিং সেন্টার বন্ধ করে সিলগালা করে দেয়া হয়। অন্যান্য কোচিং সেন্টার বন্ধেও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

(Visited ১৬ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়