মঙ্গলবার , ৩ এপ্রিল ২০১৮ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বৈশাখের অনুষ্ঠান শেষ করতে হবে বিকাল ৫টার মধ্যে

প্রতিবেদক
Alltime BD News24 .com
এপ্রিল ৩, ২০১৮ ৯:১৮ অপরাহ্ণ

রাজধানীতে রমনার বটমূল, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে উন্মুক্ত স্থানে পহেলা বৈশাখের (বাংলা নববর্ষ) অনুষ্ঠান চলবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

ওইদিন নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে। শুধু রবীন্দ্র সরোবরে অনুষ্ঠান চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

মঙ্গলবার সচিবালয়ে পহেলা বৈশাখের আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, সারাদেশে উম্মুক্তস্থানে পহেলা বৈশাখের সকল অনুষ্ঠান বিকাল ৫টার মধ্যেই শেষ করতে হবে। অনুষ্ঠান শেষে বাড়িতে গিয়ে নিজ পরিবারকে সময় দেওয়া সমীচীন হবে। নিরাপত্তা পরিস্থিতি বিঘ্ন হওয়ার কোনো ধরনের শঙ্কা না থাকলেও সার্বিক নিরাপত্তার স্বার্থে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বলেন, উম্মুক্তস্থানে এ ধরনের অনুষ্ঠান না করার জন্য সকলকে বলা হয়েছে। হলরুমে কিংবা কনভেনশন হলে, কমিউনিটি সেন্টারে, বাসার ভেতরে অনুষ্ঠান করতে কোনো ধরনের বাধা নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় মুখে মুখোশ ব্যবহার করা যাবে না। বাজানো যাবে না ভুভুজেলা। র‌্যালি বা অন্যস্থানে ইভটিজিং প্রতিরোধে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দেবেন। সব অনুষ্ঠানস্থলে সিসিটিভি ক্যামেরা দিয়ে নজরদারি করা হবে।

সভায় আরো উপস্থিত ছিলেন জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন, মহাপুলিশ পরিদর্শক ড. জাবেদ পাটোয়ারি, র‌্যাব মহাপরিচালক বেনজির আহমেদ, ডিএমপি কমিশনার আছাদুজ্জামানসহ গোয়েন্দা সংস্থার প্রতিনিধিসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

(Visited ১৪ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

গ্রামীণফোনে বিভ্রাট, ভোগান্তিতে গ্রাহকরা

বরিশালে বিট পুলিশিং কার্যক্রম, ও তদন্ত সংশ্লিষ্ট কার্যক্রমের ওয়ার্কশপ অনুষ্ঠিত

চিকুনগুনিয়া সচেতনতায় বিটিভিতে ‘আমাদের স্বাস্থ্য’

কবে খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান, জানালেন মন্ত্রিপরিষদ সচিব

মিশরে মসজিদে বোমা ও বন্দুক হামলায় নিহত ২৩৫

বিনা অপরাধে আটকরা ক্ষতিপূরণ চাইতে পারে : প্রধানমন্ত্রী

বরগুনায় সন্ত্রাসী হামলা ও নির্যাতনের ভয়ে ঘরছাড়া ৫ পরিবার, আটক ১

মহিলা ক্রীড়াঙ্গনকে জাগিয়ে তোলার নেপথ্য নায়ক যতীন কুমার দাস

মহিলা ক্রীড়াঙ্গনকে জাগিয়ে তোলার নেপথ্য নায়ক যতীন কুমার দাস।।

বরিশালে ৫২ তম বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে সাদাছড়ি বিতরণ ও আলোচনা সভা