রবিবার , ১৫ জুলাই ২০১৮ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

৪১৯ জন যাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে গেছে প্রথম হজ ফ্লাইট

প্রতিবেদক
Alltime BD News24 .com
জুলাই ১৫, ২০১৮ ১:৩৯ পূর্বাহ্ণ

৪১৯ জন যাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে গেছে প্রথম হজ ফ্লাইট। আজ শনিবার সকাল ৭টা ৫২ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ওই যাত্রীদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। খবর ইউএনবির।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল ও ধর্মমন্ত্রী মতিউর রহমান বিমানবন্দরে যাত্রীদের বিদায় জানান।

আজ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আরও তিনটি হজ ফ্লাইট রয়েছে।

১১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর আশকোনায় হজক্যাম্পে হজ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন মুসল্লি হজে যাবেন। এর মধ্যে ৬৩ হাজার ৫৯৯ জন বিমান বাংলাদেশ এয়ারলাইনসে জেদ্দা যাবেন। তাঁদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭ হাজার ১৯৮ জন। বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৫৬ হাজার ৪০১ জন।

দুই মাসব্যাপী হজ ফ্লাইট পরিচালনায় শিডিউল ফ্লাইটসহ মোট ৩৫৯টি ফ্লাইট পরিচালনা করা হবে। যার মধ্যে ২৯৮টি ডেডিকেটেড ও ৬১টি শিডিউল ফ্লাইট। ১৪ জুলাই থেকে আগামী ১৫ আগস্ট পর্যন্ত হজের আগে মোট ১৮৭টি ফ্লাইট যাবে। হজ-পরবর্তী ১৭২টি ফ্লাইট চলবে আগামী ২৭ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।

প্রত্যেক হজযাত্রী সর্বাধিক ৪৬ কেজি মালামাল ও কেবিন ব্যাগেজে ৭ কেজি মালামাল সঙ্গে নিতে পারবেন। প্রত্যেক হজযাত্রীর জন্য ৫ লিটার জমজমের পানি নিয়ে আসা হবে। তাঁরা ফিরে এলে তাঁদের তা দেওয়া হবে। হাজিরা কোনোভাবেই নিজেরা পানি বহন করতে পারবেন না।

১৯৭৩ সাল থেকে শুরু করে এ পর্যন্ত ৯ লাখ ৯৭ হাজার ৬৪৮ জন হজযাত্রী হজ পালনে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সেবা নিয়েছেন।

(Visited ১১ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

ঈদুল ফিতরে বরিশালে নৌ ও সড়ক পথে নিরাপত্তা নিশ্চিত করা হবে : পুলিশ সুপার

গর্ভাবস্থায় বাদাম খেলে বাচ্চার এলার্জি ঝুঁকি কমে

বরিশালে ভাতিজার কুঠোরের আঘাতে চাচা খুন, গ্রেপ্তার ১

২০১৭ সালের এইচ এস সি ও আলিম পরীক্ষার ফলাফল সহজে জানবেন যেভাবে।।

২০১৭ সালের এইচ এস সি ও আলিম পরীক্ষার ফলাফল সহজে জানবেন যেভাবে।।

বরগুনায় আপত্তিকর অবস্থায় নারীসহ যুবলীগ নেতা আটক!

ভালোবাসা দিবসে স্ত্রীকে নিজের কিডনি দিলেন স্বামী

প্রশ্নপত্রে পর্নোতারকার নাম : তদন্ত সাপেক্ষে ব্যবস্থা

বরিশাল-ঢাকা লঞ্চ কেবিনের ঈদের টিকিট বিক্রি শুরু

বরিশালে আশ্রয়কেন্দ্রে পানিসম্পদ প্রতিমন্ত্রীর ত্রাণ সামগ্রী বিতরণ

গুচ্ছভর্তির ফল পুনর্নিরীক্ষণের সুযোগ, আবেদন ফি ২ হাজার টাকা