বুধবার , ৩১ অক্টোবর ২০১৮ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশাল নগরীতে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার

প্রতিবেদক
Alltime BD News24 .com
অক্টোবর ৩১, ২০১৮ ৭:২৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক ॥ বরিশাল নগরীতে মাদক বিরোধী অভিযানে মোঃ জাহাঙ্গীর হোসেন হেনা ওরফে হেনা (৪২) এবং মোঃ আবু সাঈদ শাহীন (৩২) নামের দুই মাদক বিক্রেতাকে ৭৫ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে বিএমপি পুলিশ। মঙ্গলবার ৩০ অক্টোবর নগরীর সদর রোড এবং বিএম কলেজ রোড থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ আবু সাঈদ শাহীন মুক্তাগাছা এলাকার মোঃ হাবিবুর রহমানের ছেলে এবং মোঃ জাহাঙ্গীর হোসেন হেনা ওরফে হেনা বরিশাল সদর উপজেলার ছোনের মসজিদ এলাকার মৃত সিরাজ উদ্দিন হাওলাদারের ছেলে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রেরিত মেইল বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। মেইল বার্তায় জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ২টার দিকে গোয়েন্দা শাখার এসআই মোঃ দেলোয়ার হোসেন কোতয়ালি মডেল থানাধীন দক্ষিন সদর রোডস্থ সেন্ট পিটার মার্কেটের ৫নং ষ্টল “প্রীমা গ্লাস এন্ড থাই এ্যালুমোনিয়াম সেন্টার” নামক দোকানের সামনে আসামী মোঃ জাহাঙ্গীর হোসেন হেনা ৬০ (ষাট) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। এ ঘটনায় মাদক আইনে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে একই দিন বিকাল সাড়ে ৪টায় গোয়েন্দা শাখার এসআই ইউনুস আলী ফরাজী গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালি মডেল থানাধীন ২০নং ওয়ার্ডের বিএম কলেজ রোডস্থ বিএম কলেজ মসজিদ গেইটের পশ্চিম দিকে “আরাফা ডিপার্টমেন্টাল স্টোর” নামক দোকানের সামনে থেকে মোঃ আবু সাঈদ শাহীনকে ১৫ (পনের) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

(Visited ৯ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

শিল্পমন্ত্রীর সাথে সেলফি তুলতে গিয়ে পুলিশ কনষ্টেবল বরখাস্ত !

বরিশালে ‘বিনিয়োগ সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

‘রিফাত হত্যার আসামি গ্রেফতারে পুলিশের গাফিলতির প্রমাণ মিললে ব্যবস্থা’ : ডিআইজি শফিকুল

বরিশালের ১ হাজার ৫৫ জনসহ দেশের সোয়া লাখ গৃহহীন পাবে নতুন ঘর

বরিশালে প্রধানমন্ত্রীর ফুফু আমেনা বেগম এর ১৩ তম মৃত্যু বার্ষিকী পালিত

বিদায়! হে, কাগজের মানুষ

বরগুনায় নিজের বিয়ে নিজেই বন্ধ করলো স্কুল ছাত্রী

৪২১ জঙ্গি-দস্যুর আত্মসমর্পণের সুযোগ, মানবিকতার নজির র‌্যাবের

ভারতে দুই ঘণ্টায় ছয় জনকে হত্যা করলেন সেনা কর্মকর্তা

বরিশালে মোবাইল কোর্টের অভিযানে ০৪টি দোকানে সাড়ে ছয় হাজার টাকা জরিমানা