রবিবার , ১২ ফেব্রুয়ারি ২০১৭ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

সাগর-রুনি হত্যা র‌্যাব দু’জনের ডিএনএ’র অস্তিত্ব পেয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
alltimeBDnews24
ফেব্রুয়ারি ১২, ২০১৭ ১:৩৪ পূর্বাহ্ণ

নড়াইল প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘সাগর-রুনি দম্পতির হত্যা মামলার তদন্ত প্রতিবেদন সহসাই আলোর মুখ দেখবে। হত্যাকাণ্ডে র‌্যাব দু’জনের ডিএনএ’র অস্তিত্ব পেয়েছে। সেইগুলো বিভিন্ন জায়গায় ম্যাচিং করার চেষ্টা চলছে।’

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে নড়াইলের নড়াগাতি থানার অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ সব কথা বলেন।

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আদালতের নির্দেশনা অনুযায়ী ২১ মার্চ পরবর্তী তারিখ ধার্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী চেষ্টা চলছে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল খুলনা রেঞ্জের ১০ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনির-উজ-জামান বিপিএম পিপিএম, র‌্যাব-৬ এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি একরামুল হাবীব, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাসচন্দ্র মাঝি, নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান, সাতক্ষীরার পুলিশ সুপার আলতাফ হোসেনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

এদিকে ভিক্ষুকমুক্ত খুলনা বিভাগ গড়ার লক্ষ্যে খুলনা রেঞ্জের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের একদিনের বেতনের ৫৮ লাখ ১২ হাজার ২০৯ টাকার চেক বিভাগীয় কমিশনার আবদুস সামাদের নিকট হস্তান্তর করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, সংরক্ষিত সংসদ সদস্য রোকসানা ইয়াসমিন ছুটি, নড়াইলের জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, অতিরিক্ত জেলা প্রশাসক সিদ্দিকুর রহমান প্রমুখ। পরে মন্ত্রী নড়াইলের কালিয়া থানার নবনির্মিত ভবন উদ্বোধন করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব এসে পৌঁছালে তাকে গার্ড অব অনার ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ওইদিন বিকেলে মন্ত্রী ও তার পরিবারের সদস্যরা অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব ঘুরে দেখেন। এ সময় পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

(Visited ১৪ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

‘ওরা গরু কাটছিল, আমি ওদের কেটে ফেলেছি’

পরীক্ষা নিয়েই বিদ্যালয়ে ভর্তি করাতে চান প্রতিষ্ঠানের প্রধানরা

৩০ বছর পর পিতার আসনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

মৃত্যুর সময় নামাজহীন ব্যক্তির যে ৯টি কঠিন শাস্তি হবে!

বরিশাল সিটিতে নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ ২২ অক্টোবর

কারো বিরুদ্ধে কোনো অপেশাদারিত্বের অভিযোগ পেলে তাকে ছাড় দেয়া হবে না-বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খান

ভোলায় জাল পাতাকে কেন্দ্র করে জেলেদের মধ্যে সংঘর্ষ ॥ আহত-১১-নিখোঁজ-১

বিএনপি শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছিল: মেনন

কোরিয়ায় বরিশাল কমিউনিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঢাকা ডমিনেটরসকে ১৩ রানে হারিয়ে টেবিলের শীর্ষে ফরচুন বরিশাল