রবিবার , ৪ নভেম্বর ২০১৮ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

ইসলামী ঐক্যজোটের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ ৬ নভেম্বর

প্রতিবেদক
Alltime BD News24 .com
নভেম্বর ৪, ২০১৮ ৮:০৫ অপরাহ্ণ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আগামী ৬ নভেম্বর (মঙ্গলবার) দুপুর ২টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপ করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীকে দেয়া এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রীর চিঠিটি দুপুরে আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপের হাত থেকে গ্রহণ করেন ইসলামী ছাত্র খেলাফতের সভাপতি মাওলানা খোরশেদ আলম ও অর্থ (বায়তুল মাল) সম্পাদক আল আমীন।

এ বিষয়ে জানতে চাইলে ইসলামী ছাত্র খেলাফতের সভাপতি মাওলানা খোরশেদ আলম বলেন, আমাদের চিঠির জবাবে প্রধানমন্ত্রীর দেয়া চিঠিটি আমরা গ্রহণ করেছি। এখন গণবভনে যারা যাবেন তাদের তালিকা প্রস্তুতের কাজ চলছে।

এর আগে গত ১ নভেম্বর সংলাপের বসার আগ্রহ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেয় ইসলামী ঐক্যজোট। সেদিন বিকাল ৫টায় আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে দলীয় চিঠি নিয়ে যান ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন ও মাওলানা আনছারুল হক ইমরান। আওয়ামী লীগের পক্ষে চিঠি গ্রহণ করেন দলের উপ-দফতর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া।

(Visited ৭ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছেড়েছে জাতীয় ক্রিকেট দলের ১২ সদস্য।।

পটুয়াখালীর স্বপ্নের ঠিকানায় শনিবার আসছেন প্রধানমন্ত্রী

ধর্মীয় শিক্ষার অভাবে শিক্ষার্থীদের চরিত্রের চরম অবনতি ঘটছে-ইশা ছাত্র আন্দোলন মডেল থানা দক্ষিণ

বরিশালে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শেখ রাসেল পুর্নবাসন কেন্দ্রের সুবিধা বঞ্চিত শিশুদের সাথে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালীতে স্কুলছাত্র বলাৎকার করায় যুবক আটক

৩ মেয়র ও ২১ কাউন্সিলর প্রার্থীকে ৫৭ হাজার টাকা জরিমানা

প্রেসক্লাবের সম্পাদকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা, নিউজ এডিটরস কাউন্সিলের নিন্দা

মহিউদ্দিন রনির বিরুদ্ধে ‘বাইকচুরির’ সত্যতা পায়নি হল প্রশাসন

বিসিসি নির্বাচনঃ জামানত হারাচ্ছেন সরোয়ারসহ ৬ মেয়র প্রার্থী

ভালো খেলে দলকে এগিয়ে নিতে চান মাশরাফি