রবিবার , ২০ ডিসেম্বর ২০২০ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

৩ মেয়র ও ২১ কাউন্সিলর প্রার্থীকে ৫৭ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
Alltime BD News24 .com
ডিসেম্বর ২০, ২০২০ ৪:৪৭ পূর্বাহ্ণ

মৌলভীবাজারের বড়লেখায় আসন্ন পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘণের দায়ে ৩ মেয়র ও ২১ কাউন্সিলর পদ প্রার্থীকে ৫৭ হাজার টাকা জরিমান করা হয়েছে।

শনিবার (১৯ ডিসেম্বর) বিকেল এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভির হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণ করে দেয়াল ও বিদ্যুতের খুটিতে এবং নির্ধারিত আকারের চেয়ে বড় আকারের পোস্টার ও ব্যানার টাঙানোর দায়ে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরীকে ৫ হাজার, বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলামকে ৫ হাজার ও স্বতন্ত্র প্রার্থী মো. সাইদুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অভিযোগে বিভিন্ন ওয়ার্ডের ২১ কাউন্সিলর প্রার্থীকে ২ হাজার টাকা করে মোট ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের সময় উপজেলা নির্বাচন ও সহকারি রিটার্নিং কর্মকর্তা সাদিকুর রহমান ও  থানার এসআই নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাচন ও সহকারি রিটার্নিং কর্মকর্তা সাদিকুর রহমান জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণের দায়ে ৩ মেয়র ও ২১ কাউন্সিলর প্রার্থীকে ৫৭ হাজার টাকা জরিমান করা হয়েছে। যারা নির্বাচনবিধি লঙ্ঘণ করবেন, তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

(Visited ৪ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

বরিশালে ৪০তম বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ ও সমাপনী

দুই যুগে যুগান্তর : বরিশালে নানান আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাণিজ্য মেলায় ৩০০ কোটি টাকার রপ্তানি আদেশ

বেতাগীতে মোবাইল কোর্টে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

বরিশাল জেলা পর্যায়ের সমাজসেবা প্রতিষ্ঠানসমুহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

প্রসঙ্গ ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়ন ।

তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ইউজিসির সতর্কতা

ঢাকা ও কাঠমান্ডু চার সমঝোতা স্মারক স্বাক্ষর

স্বপ্নের পদ্মা সেতুকে ঘিরে দক্ষিণাঞ্চলে অর্থনৈতিক বিপ্লবের হাতছানি

এশিয়ার সপ্তাহসেরা ১০ ফুটবলারের তালিকায় বাংলাদেশের সাদ উদ্দিন