শনিবার , ১ ডিসেম্বর ২০১৮ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

১২৮ বছরের রেকর্ড ভাঙলেন সাকিব-মিরাজ

প্রতিবেদক
Alltime BD News24 .com
ডিসেম্বর ১, ২০১৮ ৬:৫৯ অপরাহ্ণ

মিরপুর টেস্টে দ্বিতীয় দিনই কোণঠাসা ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের ৫০৮ রানের পাহাড়সম সংগ্রহের জবাবে ২৯ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলে সফরকারিরা। পরের দিকে একটু প্রতিরোধ গড়লেও ম্যাচে বেশ খারাপ অবস্থায় আছে ক্যারিবীয়রা। নাম লিখিয়ে ফেলেছে অস্বস্তির এক রেকর্ডেও।

ব্যাটিং বিপর্যয় ক্রিকেটের অংশ। তবে টেস্টের মতো ঐতিহ্যবাহী ফরমেটে শীর্ষ ৫ ব্যাটসম্যানকেই বোল্ড হতে দেখেছেন কখনও? যারা মনে করতে চাইছেন, ক্ষান্তি দিন। দেখার প্রশ্নই উঠে না। এমন ঘটনা তো শেষবার ঘটেছিল ১২৮ বছর আগে!

এবার এমন রেকর্ডে নাম লেখালেন বাংলাদেশের বোলাররা। আলাদা করে বললে দুই স্পিনার সাকিব আল হাসান আর মেহেদী হাসান মিরাজ। আজ মিরপুরে ক্যারিবীয় ইনিংসের শীর্ষ ৫ ব্যাটসম্যানই যে বোল্ড হয়েছেন তাদের ঘূর্ণিতে। এর মধ্যে মিরাজ নিয়েছেন ৩ উইকেট, সাকিব ২টি।

টেস্ট ইতিহাসে এমন ঘটনা এ নিয়ে তৃতীয়বার। শেষবার ঘটেছিল ১৮৯০ সালে। প্রথমবার ১৮৭৯-তে। ১২৮ বছর পর বিশ্ব ক্রিকেট কোনো দলের শীর্ষ পাঁচ ব্যাটসম্যানকেই বোল্ড হতে দেখল।

এর মধ্যে আবার একটি দিক দিয়ে আগের দুই ঘটনাকেও ছাড়িয়ে গেছে বাংলাদেশ। এর আগে কখনই শুধু স্পিনাররা প্রতিপক্ষের শীর্ষ ৫ ব্যাটসম্যানকে বোল্ড করেননি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশই প্রথম ঘটালো এমন ‘দুর্ঘটনা’।

(Visited ১১ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আত্মহত্যা করলেন মডেল রিসিলা

বরিশাল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমানকে বদলী

বরিশাল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমানকে বদলী

বরিশালে নানা আয়োজনে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০১৯ উদযাপিত।

বরিশালে জুয়া খেলার সরঞ্জাম সহ ১০ জুয়ারীকে গ্রেপ্তার করেছে পুলিশ

জেনেভায় বাংলাদেশের লেবার রাইট সংক্রান্ত বিশেষ অনুচ্ছেদ প্রত্যাহার

রূপপুরে বিশ্বের সর্বাধিক আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে: প্রধানমন্ত্রী

তিন মাস নয়, বছরজুড়ে চলবে প্রাথমিকের শিক্ষক বদলি

বরিশালে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশর স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ছেলে হত্যার ১২ বছর পর সৎ মায়ের যাবজ্জীবন

ব্রীজ এখন মরণ ফাঁদ