বৃহস্পতিবার , ৬ ডিসেম্বর ২০১৮ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

লতা আর গান গাইবেন না?

প্রতিবেদক
Alltime BD News24 .com
ডিসেম্বর ৬, ২০১৮ ১০:২৮ অপরাহ্ণ

ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর মারাঠি ভাষায় একটি গান গেয়েছেন। গানটি শিরোনাম ‘আতা বিশ্বভয়ছা কাশান’। এদিকে সম্প্রতি দ্রুত ছড়িয়ে পড়ে, ভারতের এই জীবন্ত কিংবদন্তি গান থেকে অবসর নিচ্ছেন। এখন তাঁর বয়স ৮৯ বছর। খবরটি অনেককেই হতাশ করেছে। সবার মনে প্রশ্ন তৈরি হয়েছে, তিনি কেন গান গাওয়া থেকে অবসর নিচ্ছেন।

এদিকে খবরটিকে গুজব বলে উড়িয়ে দেন লতা মঙ্গেশকর। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘জানি না কে কেন এই গুজব ছড়িয়েছে! আমি তো বলব, যার কোনো কাজ নেই, তাদের কেউ এমনটা করেছে। দুই দিন আগে থেকে পরিচিতজনদের কাছ থেকে এ ব্যাপারে মেসেজ পাচ্ছি, ফোন পাচ্ছি। আমি অবসর নিচ্ছি শুনে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন।’

লতা মঙ্গেশকর জানান, মারাঠি ভাষায় গানটি বছর পাঁচেক আগে গেয়েছিলেন। সময়টা ছিল ২০১৩ সাল। ওই সময় সংগীত পরিচালক সলিল কুলকার্নি গানটা তাঁর কাছে নিয়ে আসেন। লিখেছেন প্রখ্যাত কবি বালাকৃষ্ণ ভগবন্ত বরকার। গানটি গাওয়ার ব্যাপারে লতা মঙ্গেশকর রাজি হন। এবার বললেন, ‘এই কবির কোনো কবিতা থেকে এর আগে আমি গান গাইনি। কিন্তু তখন একবারও ভাবতে পারিনি, কিছু খারাপ মানসিকতার মানুষ এটিকে আমার অবসর নেওয়ার গান হিসেবে সামনে নিয়ে আসবে।’

লতা মঙ্গেশকর জোর দিয়ে বলেন, ‘আমি মোটেই অবসর নিচ্ছি না। জীবনের শেষ দিন পর্যন্ত গান গাইব। সংগীত আমার অস্তিত্বের রসদ।’

(Visited ৮ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

সরকার ভেজাল বলেই সর্বত্র খাদ্যে পণ্যে ভেজাল ছড়িয়ে পড়েছে : সরোয়ার

বিএমপি থেকে বিদায় নিলেন অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান

বিসিসি নির্বাচনে একমাত্র নারী মেয়র প্রার্থী মনীষার ইশতেহার ঘোষনা

বরিশাল বিএম কলেজ

সরকারি বিএম কলেজের মাদক বিরোধী ও স্বেচ্ছাসেবী সংগঠন “জয়যাত্রা”র উদ্যোগে প্রচারনা ও পরিষ্কারকরন।

বরিশালে সাড়ে ৫ হাজার ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

বরিশালে উজিরপুরে এইচএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত’র দায়ে বখাটের কারাদন্ড

রাজস্থান থেকে আসছে উট

০৩ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন ৩য় ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন বরিশাল বিসিক

সরকারবিরোধী স্ট্যাটাসে শেয়ার-লাইক দিতে পারবেন না শিক্ষকরা

বরিশালে বেদে পল্লীর শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ