বুধবার , ১২ ডিসেম্বর ২০১৮ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশাল নগরীতে লাকী গার্মেন্টস এবং জুয়েলার্স এর মালিকের ছেলে হিরু ফেন্সিডিলসহ গ্রেপ্তার

প্রতিবেদক
Alltime BD News24 .com
ডিসেম্বর ১২, ২০১৮ ৮:২৫ অপরাহ্ণ

বরিশাল নগরীর গির্জামহল্লা এলাকার লাকী গার্মেন্টস এবং লাকী জুয়েলার্স এর মালিকের ছেলেকে ফেন্সিডিলসহ আটক করেছে বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে গির্জামহল্লা লাকী গার্মেন্টস এর ভিতর থেকেই ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০ বোতল ফেন্সিডিল ও ১৭টি খালি ফেন্সিডিলের বোতল উদ্ধার করা হয়। আটককৃত হলো- লাকী গার্মেন্ট এর মালিক লাল মিয়ার ছেলে খালিদ হাসান হিরু(৩৩)।

সূত্র জানায়, দীর্ঘ দিন ধরে লাকী গার্মেন্টস এর মালিক লাল মিয়ার পুত্র খালিদ হাসান হিরু পোষাক ব্যবসার আড়ালে অভিনব কায়দায় ফেন্সিডিলের ব্যবসা চালিয়ে আসছিলো। অনেক সময় ফেন্সিডিল ক্রেতারা দোকানের মধ্যে বসেই ফেন্সিডিল পান করে চলে যেত। আবার অনেকে নিয়েও যেত। দোকানের অনেক স্টাফ এ ব্যবসার বিরুদ্ধে কথা বলতে চাইলেও চাকুরি হারানোর ভয়ে কেউ কোন প্রকার প্রতিবাদ করেননি। বেশ কিছু দিন পূর্বে দোকানের এক স্টাফ হিরুর ফেন্সিডিল ব্যবসার প্রতিবাদ করার কারনে চাকুরি হারান বলেও জানায় সূত্রটি।

এ বিষয়ে অভিযান পরিচালনাকারি ডিবি পুলিশের এসআই দেলোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লাকী গার্মেন্টস এর ভিতর থেকে ১০ বোতল ফেন্সিডিল ও ১৭ বোতল খালি ফেন্সিডিলের বোতল উদ্ধার কর হয়। পাশাপাশি লাকী গার্মেন্টস এর মালিক লাল মিয়ার পুত্র খালিদ হাসান হিরুকেও আটক করা হয়। তিনি আরও জানান, হিরু দীর্ঘ দিন ধরে পোষাক ব্যবসার আড়ালে ফেন্সিডিলের ব্যবসা চালিয়ে আসছিলেন।

(Visited ৬৭ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চলতি বছরেই বিয়ে করবেন সংগীত শিল্পী কনা।।

চাকরিরত অবস্থায় মৃত্যুতে সরকারি চাকরিজীবীদের ঋণ মওকুফ

বরিশালে উন্নয়ন সংস্থা আইসিডির পক্ষ থেকে জেলা প্রশাসনের ত্রাণ তহবিলে অনুদান প্রদান

পরীক্ষামুলকভাবে জাতীয় গ্রীডে দেশের প্রথম তাপ বিদ্যুতের উৎপাদিত ১২০ মেগাওয়াট বিদ্যুৎ

ট্রাম্পকে পদত্যাগের আহ্বান পেন্টাগনের!

গণশিল্পী সংস্থার কেন্দ্রীয় সম্পাদকের মৃত্যুতে শোক

রক্তচাপ সম্পর্কে যত ভুল ধারণা

সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত: মেয়র সাদিক আব্দুল্লাহ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না পুলিশ সুপার সাইফুল ইসলাম

পটুয়াখালীতে পেশাদার চোর মনির আটক