সোমবার , ১৭ ডিসেম্বর ২০১৮ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বিএমপি কমিশনার মোশারফ হোসেন ঠিকই মনে রেখেছেন মানবদরদী লুসি হল্টকে

প্রতিবেদক
Alltime BD News24 .com
ডিসেম্বর ১৭, ২০১৮ ৮:০০ অপরাহ্ণ

মানবদরদী সেই লুসি হল্টের জন্মদিনকে ঠিকই মনে রেখেছেন বরিশালের পুলিশ কমিশনার মোশারফ হোসেন। ১৬ ডিসেম্বর ২০১৮ ছিলো লুসি হল্টের ৮৮ তম জন্মদিন। যিনি কিনা প্রায় ষাট বছর ধরে মানবসেবা করে যাচ্ছেন এদেশে।

নিরবে ভূমিকা রেখেছিলেন মহান মুক্তিযুদ্ধে। ৭১’র যুদ্ধের সময় বর্হিবিশ্বে চিঠি লিখে জনমত গড়েছিলেন বাংলাদেশের স্বাধীনতার জন্য। লুসির প্রত্যাশা ছিলো বাংলাদেশের নাগরিত্ব আর মৃত্যুর পর যেন তাকে কবরস্থ করা হয় বাংলার মাটি-বরিশালেই।

এ নিয়ে প্রথম খবর প্রকাশ করেন ডিবিসি নিউজের সাংবাদিক অপূর্ব অপু। টানা দু-বছরের ধারাবাহিক প্রতিবেদনে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। এগিয়ে আসেন অন্য গণমাধ্যমসহ বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি প্রতিনিধিরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় উঠে লুসি হল্টকে নিয়ে।

অক্সফোর্ড মিশনের ব্রাদার জন হালদার জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসলে পূরণ হয় লুসির বাংলাদেশের নাগরিকত্ব প্রাপ্তি। কাকতালিয়ভাবে সেই লুসি হল্টের জন্মদিনও বাংলাদেশের বিজয় দিবসের দিন, অর্থাৎ ১৬ ডিসেম্বর। দিনটিকে মনে রেখে বরিশালের পুলিশ কমিশনার মোশরাফ হোসেন ফুল আর কেক নিয়ে ছুটে যান অক্সফোর্ড মিশনে। নিজ হাতে কেক খাইয়ে দেন লুসি হল্টকে, জানান ফুলেল শুভেচ্ছা। খোঁজ নেন শারীরিক অবস্থার। এতে দারুন খুশি হন লুসি হল্ট।

পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানিয়ে লুসি বলেন, অহিংসা আর মানব সেবাই পারে সমাজের শান্তি আনতে। তাঁর জন্মদিনকে কেউ মনে রেখেছেন, এটি তাঁর জন্য বেশ আনন্দের-বলেন লুসি। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন ডিবি ডিসি মোয়াজ্জেম হোসেন ভুইয়া, সহকারি কমিশনার রাসেল আহম্মেদ এবং স্টাফ অফিসার জাহিদ হাসান, মিশনের ব্রাদার জন হালদার।

উল্লেখ্য, ২০১৭ সালে বরিশাল মেট্রোপুলিটন পুলিশের উদ্যোগে আয়োজিত বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে লুসি হল্টকেও সংবর্ধিত করেন তৎকালিন পুলিশের কমিশনার এস এম রুহুল আমিন। লুসির জন্য যেটি ছিলো প্রশাসনের পক্ষ থেকে প্রথম কোন সংবর্ধনা বা স্বীকৃতি।

(Visited ৫ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

বরিশালে চরমোনাই মাহফিলগামী ট্রলারডুবি কীর্তনখোলায় ভেসে উঠল ৬ লাশ

বিক্ষোভ- সমাবেশের প্রস্তুতি নিয়েছে বরগুনা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন

যৌন হয়রানিতে বাধা দেয়ায় খুণ হয় বরিশালের মেয়ে তামান্না!

২০১৬ সালে প্রধানমন্ত্রীকে লেখা স্কুলছাত্রের চিঠির জবাবে হচ্ছে সেতু

রাজধানীর কিছু এলাকায় ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শুক্রবার

মাধ্যমিকে সিলেবাস সংক্ষিপ্তকরণে তিন প্রস্তাব

ডিসি অফিসে চালু হলো অনলাইন আবেদন।।

স্মার্ট বাংলদেশ গড়তে শিক্ষার বিকল্প নেই- পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম

মাথায় আঘাতে রূপার মৃত্যু, মিলেছে ধর্ষণের আলামত

বরিশালে নানা আয়োজনে পালিত হলো উদীচীর প্রতিষ্ঠা বার্ষিকী