মঙ্গলবার , ২৫ ডিসেম্বর ২০১৮ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

রসে ভেজা পাকন পিঠা তৈরির সহজ রেসিপি

প্রতিবেদক
Alltime BD News24 .com
ডিসেম্বর ২৫, ২০১৮ ৭:৫৯ অপরাহ্ণ

শীত মানেই পিঠাপুলি খাওয়ার ধুম। নানা স্বাদের, নানা পদের পিঠা উৎসব যেন। এই শীতে তৈরি করতে পারেন রসে ভেজা সুস্বাদু পাকন পিঠা। রইলো রেসিপি-

উপকরণ:

ময়দা- ২কাপ, দুধ- ২কাপ, লবণ- ১চা চামচ, ডিমের কুসুম- ১টি, বিস্কুটের গুঁড়া- ২ টেবিল চামচ, ঘি- ২টেবিলচামচ।

সিরার জন্য: চিনি- ২ কাপ, পানি- ৩ কাপ, সবুজ এলাচ- ৩টি।

প্রণালি: একটি পাত্রে দুধ, ঘি ও লবণ দিয়ে বলক এলে ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে একদম অল্প আঁচে ৫ মিনিট রাখুন। সসপ্যানে খামির নিয়ে একটু ঠান্ডা করে হাতে ঘি মাখিয়ে ভালো করে মথুন। খামির অন্তত ১০ মিনিট মথতে হবে। ডিম ও বিস্কুটের গুড়ো দিয়ে আরও কিছু সময় মথতে হবে।

এবার গোল বা ডিমের আকৃতি করে পিঠার ছাঁচ বা চামচ দিয়ে ডিজাইন করে ডুবো তেলে অল্প তাপে বাদামি করে ভাজুন। ঠান্ডা হতে দিন। একটি পাত্রে পানি, চিনি ও এলাচ দিয়ে সিরা ৫ মিনিট ফুটিয়ে নিন।

একটি ছড়ানো পাত্রে সিরা হাল্কা গরম থাকা অবস্থায় পিঠা সিরায় দিয়ে ৪-৫ ঘণ্টা রেখে দিন। পিঠা যেন একটার সাথে অারেকটা লেগে না যায় কারণ সিরায় ভিজে এটা ফুলে বড় হবে।

(Visited ১৩৬ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বরিশাল কোতয়ালী মডেল থানা বিএমপির ১৪ নং ওয়ার্ড বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন

জ্যেষ্ঠ সচিব হলেন পাঁচজন

পটুয়াখালীতে তরমুজের বাম্পার ফলন, খুশি কৃষকরা

বরিশালে মোট করোনায় আক্রান্ত ২৭৪৪ জনঃ সুস্থ ১৯২৯ জন, নতুন করোনা সনাক্ত ২১ জন

বরগুনায় নেশার টাকা না পেয়ে স্ত্রীকে নির্যাতন!

মাদক নিধনকে প্রধান মিশন বানিয়ে কাজ করবঃ নবাগত ডিআইজি শফিকুল

বরিশালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

বরিশালে মেয়ের হত্যাকারীদের বিচারের আশায় ঘুরছেন হতদরিদ্র বাবা-মা

বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান

বরিশালে মসজিদে জুমআ’র নামাজের পূর্বে জনসচেতনতা মূলক আহবান বিএমপি কমিশনারের