রবিবার , ১৭ ফেব্রুয়ারি ২০১৯ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি ৩ লাখ ৪৫ হাজার ৮’শ টাকা

প্রতিবেদক
Alltime BD News24 .com
ফেব্রুয়ারি ১৭, ২০১৯ ১:০৫ পূর্বাহ্ণ

বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ-২০১৯ ঘোষণা করেছে হজ অ্যাজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।রাজধানীর নয়াপল্টনে হোটেল ভিক্টোরির হলরুমে শনিবার সংবাদ সম্মেলনে এ প্যাকেজ ঘোষণা করা হয়।

হাব মহাসচিব এম শাহাদাত হোসেন তসলিম হজ প্যাকেজ ঘোষণা করে বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় এবার সর্বনিম্ন খরচ জনপ্রতি ৩ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা। রবিবার থেকে হজের নিবন্ধন শুরু হবে। হজযাত্রীদের আগামী ২০ মার্চের মধ্যে প্যাকেজ মূল্যের সম্পূর্ণ টাকা অবশ্যই সংশ্লিষ্ট হজ অ্যাজেন্সিকে পরিশোধ করতে হবে।

ঘোষিত প্যাকেজে বিমান ভাড়া ১ লাখ ২৮ হাজার টাকা, মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া ১ লাখ ৬ হাজার ৫০০ টাকা, সৌদি আরবে প্রদেয় বিভিন্ন সার্ভিস চার্জ ও পরিবহন ভাড়া ৪০ হাজার ৮৮২ টাকা ৫০ পয়সা, জমজমের পানি ২৬০ টাকা, অতিরিক্ত সার্ভিস চার্জ ও ভ্যাট ৩৫ হাজার ৪৩৭ টাকা ৫০ পয়সা, স্থানীয় সার্ভিস চার্জ ৮০০ টাকা, হজযাত্রীদের কল্যাণ তহবিল ২০০ টাকা, প্রশিক্ষণ ফি ৩০০ টাকা, চিকিৎসা কেন্দ্র ফি ১০০ টাকা, খাওয়া খরচ ৩০ হাজার, অন্যান্য খরচ ১ হাজার ২১৫ টাকা ও প্রাক-নিবন্ধন ফি ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

শাহাদাত হোসেন তসলিম জানান, মধ্যস্বত্বভোগী দালালের কাছে নয়, সরাসরি এজেন্সির কাছে হজের টাকা জমা দিবেন। হাব মহাসচিব বলেন, হজ এজেন্সির কারণে হজযাত্রীরা দুর্ভোগে পড়েন না। মধ্যস্বত্বভোগী দালাল ও ফড়িয়াদের কাছে টাকা জমা দিয়েই তারা বিপদে পড়েন। বাড়ির পাশের লোকটির কাছে টাকা জমা দিয়ে তারা মনে করেন নিরাপদে হজযাত্রা করতে পারবেন। কিন্তু বাস্তবে পড়েন বিপাকে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধে ধর্ম মন্ত্রণালয় ও হাবের সম্মিলিত উদ্যোগ সর্বোপরি হজ গমণেচ্ছুদের সচেতন হতে হবে।

এ বছর নিবন্ধনের পর হজযাত্রীরা যে ভাউচার পাবেন তার নিচে নিয়মাবলীতে বাকি টাকা সরাসরি হজ অ্যাজেন্সির কাছে জমা দেওয়ার কথা উল্লেখ থাকবে বলে জানান হাব মহাসচিব।

(Visited ৫ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বরিশাল জেলা কমিটি গঠন

ঈদের ছুটি দ্বিগুণের বিষয়ে সিদ্ধান্ত কাল

শিল্পমন্ত্রীর সাথে সেলফি তুলতে গিয়ে পুলিশ কনষ্টেবল বরখাস্ত !

বরিশালে মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারনা

বরিশাল সদর উপজেলা ও মহানগরের পূজা মণ্ডপে পানি সম্পদ প্রতিমন্ত্রীর অনুদান প্রদান

বরিশালে কালেক্টরেট স্কুলের যাত্রা শুরু

পটুয়াখালীতে ১০৩ টাকায় ১৩০ পরিবারে নতুন অধ্যায়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন রুটিন প্রকাশে ৩ দিনের আল্টিমেটাম

ই-কমার্সে শৃঙ্খলা আনতে অথরিটি গঠনে ১৬ সদস্যের কমিটি

বরিশালে লাল সবুজ সোসাইটির উদ্যোগে কিশোরীদের সাইকেল প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণী