বুধবার , ৬ মার্চ ২০১৯ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশালে মোটরসাইকেল চালককে পিটিয়ে হত্যা, মোটরসাইকেল ও মোবাইল ছিনতাই- আটক ৯

প্রতিবেদক
Alltime BD News24 .com
মার্চ ৬, ২০১৯ ৯:৪০ অপরাহ্ণ

বরিশালের বাকেরগঞ্জে ফয়সাল আহমেদ প্রিন্স(২৬) নামে এক ভাড়ায় চালিত মোটরসাইকেল চালককে পিটিয়ে হত্যা করে মোটরসাইকেল ও তার সাথে থাকা মোবাইল ফোন ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ৯ শ্রমিককে আটক করেছে থানা পুলিশ। পাশাপাশি ছিনতাই হওয়া মোটরসাইকেল ও মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) ভোর রাত ৪টার দিকে উপজেলার গারুরিয়া ইউনিয়নের খরাবাদ গ্রামের একটি দোকানের পেছন থেকে নিহত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত প্রিন্স ওই গ্রামের নুর ইসলাম হাওলাদারের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. ফয়েজ আহমেদ জানান, প্রিন্সের গ্রামের পাশের বাড়িতে টিউবওয়েল বসানোর কাজ চলছে। রাতে সেখান থেকে প্রিন্স বাড়ি ফেরার সময় ওই শ্রমিকরা তাকে পিটিয়ে হত্যা করে। পরে তার ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন নিয়ে মরদেহ দোকানের পাশে ফেলে যায় তারা। খবর পেয়ে রাত ৪টার দিকে পুলিশ প্রিন্সের মরদেহ উদ্ধারে করে।

তিনি আরও জানান, প্রিন্সকে পিটিয়ে ও ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। এতে তার মাথা থেঁতলে গেছে ও তার শরীরের বিভিন্ন অংশে আঘাত রয়েছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম মাসুদুজ্জামান বলেন, এ ঘটনায় প্রকৃত দোষী চারজনকে গ্রেফতার দেখানো হচ্ছে। বাকিদের জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হবে। তাছাড়া হত্যাকারী চারজনের মধ্যে রাসেল নামে একজনের কাছ থেকে নিহত প্রিন্সের মোবাইল ফোন ও মোটরসাইকেলটি উদ্ধার হয়েছে। যেখানে টিউবওয়েল স্থাপনের কাজ চলছে সেখান থেকেই।

তিনি আরও বলেন, গ্রেফতার চারজন হত্যার কথা স্বীকার করে প্রাথমিকভাবে জানিয়েছে নেশার টাকার যোগান দিতে প্রিন্সকে হত্যা করে তার মোবাইল ও মোটরসাইকেল ছিনতাই করে। তবে বিষয়টি আরো ভালোভাবে তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

(Visited ১১ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বরিশালে মডেল মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা!

কেবিসিতে অভিষেকের ব্যর্থতায় বিব্রত বিগ বি

আবদুল হামিদ

সাংবাদিক লাউঞ্জে রাষ্ট্রপতির ২১ মিনিট ৭৪ বছরের জীবনে এমন আগাম বন্যা দেখিনি

সুশিক্ষায় শিক্ষিত হয়ে স্বপ্নের সোনার বাংলা বির্নিমাণে ভূমিকা রাখতে হবে: শাহে আলম

এমইপি গ্রুপের চেয়ারম্যান সামছুল আলম চাকলাদারের মৃত্যুতে প্রতিমন্ত্রী কর্ণেল(অবঃ)জাহিদ ফারুক শামীম এমপি’র শোক

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের ডোপ টেস্টের ব্যবস্থা থাকবে : ভিসি

পাঠকদের অন্তরে জায়গা করে নিচ্ছে বরিশালের অনলাইন নিউজ পোর্টাল গুলো

‘ভেবেই ছিলাম মারা যাচ্ছি’

বরিশালে বাবুগঞ্জে কাজী দুলালসহ ১২ প্রার্থীর মনোনয়ন দাখিল